তদন্ত দলের টেকনিক্যাল কমিটি মে মাসের মধ্যেই নিজেদের রিপোর্ট পেশ করবে৷ এরপরই ২০ জুনের মধ্যে ফাইনাল রিপোর্ট পেশ করবে তদন্ত প্যানেল৷ উল্লেখ্য, পেগাসাস আদতে ইজরায়েলি এনএসও গ্রুপের একটি স্পাই সফটওয়্যার। গতবছর ভারত তো বটেই, অন্য একাধিক দেশে এই সফটওয়্যার বিতর্কের ঝড় তুলে দেয়।
পেগাসাস কান্ডে কোর্টের তদন্ত কমিটির কাজ শেষ হোক ২০ জুনের মধ্যে, নির্দেশ সুপ্রিম কোর্টের
পেগাসাস কাণ্ডে বিশেষ আদেশ। আদালত নিয়োজিত তদন্ত কমিটিকে কাজ শেষ করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আগামী ২০ জুনের মধ্যে তদন্ত শেষ করতে হবে।
পেগাসাসে কোর্ট নিয়োজিত কমিটিকে তদন্ত শেষ করতে হবে ২০ জুনের মধ্যে, নির্দেশ সুপ্রিম কোর্টের
গত বছরের জুন মাসের ঘটনা, পেগাসাস কাণ্ডে নড়েচড়ে বসেছিল ভারতীয় রাজনৈতিক মহল। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ ছিল, ইজরায়েলি স্পাইওয়্যার পেগাসাসের মাধ্যমে বিরোধী নেতা তথা দেশের বিশিষ্টদের ফোনে আড়ি পাতা হচ্ছে। খুব স্বাভাবিকভাবেই ঘটনার জল গড়িয়েছিল দেশের সর্বোচ্চ আদালতে। তদন্ত কাজ সঁপে দেওয়া হয়েছিল একটি প্যানেলকে। এবার সেই প্যানেলকেই তদন্ত শেষ করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আগামী ২০ জুনের মধ্যে এই তদন্ত শেষ করতে বলা হয়েছে। শুক্রবার প্রাক্তন বিচারপতি আরভি রবিনন্দনের নেতৃত্বে তদন্ত প্যানেল জানিয়েছে, বিভিন্ন সাংবাদিক এবং বিশেষজ্ঞ ছাড়া ২৯টি মোবাইল ফোন পরীক্ষা করা হয়েছে।
সূত্রের খবর, তদন্ত দলের টেকনিক্যাল কমিটি মে মাসের মধ্যেই নিজেদের রিপোর্ট পেশ করবে৷ এরপরই ২০ জুনের মধ্যে ফাইনাল রিপোর্ট পেশ করবে তদন্ত প্যানেল৷ উল্লেখ্য, পেগাসাস আদতে ইজরায়েলি এনএসও গ্রুপের একটি স্পাই সফটওয়্যার। গতবছর ভারত তো বটেই, অন্য একাধিক দেশে এই সফটওয়্যার বিতর্কের ঝড় তুলে দেয়। সেই সময় পেগাসাস নির্মাতারা জানিয়েছিলেন, তাঁরা শুধুমাত্র দেশের সরকারগুলির সঙ্গেই ব্যবসায়িক চুক্তি সাক্ষর করেন। কেন্দ্র সরকার অবশ্য নিজেদের অবস্থানে অনড় ছিল। বিজেপি নেতারা দাবি করেছিলেন, কোনওরকম আড়ি পাতা হয়নি বিরোধীদের ফোনে।
We hate spam as much as you do