Tranding

02:55 PM - 04 Feb 2026

Home / Politics / দুর্নীতির বিরুদ্ধে সিপিআইএমের ১ কোটি গন স্বাক্ষর কর্মসূচী শুরু

দুর্নীতির বিরুদ্ধে সিপিআইএমের ১ কোটি গন স্বাক্ষর কর্মসূচী শুরু

রাজ্যে বেড়ে চলা দুর্নীতির প্রতিবাদে এক কোটি গন সাক্ষরের উদ্যোগ নিয়েছে সিপিআইএম । এই গন সাক্ষর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে পৌঁছে দেওয়া হবে। ইডি ও সিবি আইয়ের কর্ম তৎপরতা বৃদ্ধির দাবীতে এই গন স্বাক্ষর অভিযান

দুর্নীতির বিরুদ্ধে সিপিআইএমের ১ কোটি গন স্বাক্ষর কর্মসূচী শুরু

দুর্নীতির বিরুদ্ধে সিপিআইএমের ১ কোটি গন স্বাক্ষর কর্মসূচী শুরু

১৮ মে ২০২৩

পশ্চিমবঙ্গের সরকারি স্তরে নানা দুর্নীতির অভিযোগ এখন সর্বজনগ্রাহ‍্য। বেশ কিছু ক্ষেত্রে এখন রাজ‍্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী পার্থ চ‍্যাটার্জী থেকে তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মন্ডল জেলে। শিক্ষা দপ্তরের এক বিরাট অংশ জেলে। শিক্ষক নিয়োগে অস্বচ্ছতা আদালতে প্রমানিত। অন‍্যদিকে গরুপাচার মামলা এবং পরবর্তীতে বোগটুই থেকে এগরায় বোমা ও হত‍্যার ঘটনায় রাজ‍্যের প্রশাসনিক বিশৃঙ্খলা দেখা যাচ্ছে। 

রাজ্যে বেড়ে চলা দুর্নীতির প্রতিবাদে এক কোটি গন সাক্ষরের উদ্যোগ নিয়েছে সিপিআইএম । এই গন সাক্ষর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে পৌঁছে দেওয়া হবে। ইডি ও সিবি আইয়ের কর্ম তৎপরতা বৃদ্ধির দাবীতে এই গন স্বাক্ষর অভিযান। বিভিন্ন যায়গায় মঞ্চ করে এই সাক্ষর সংগ্রহ শুরু হয়েছে। 

বিভিন্ন মঞ্চ থেকে শাসক দলের বিরূদ্ধে বক্তব্য রাখেন দলীয় নেতৃত্ব।  সাধারন মানুষের কাছে আবেদন জানানো হয় স্বাক্ষর করার জন্য। বহু মানুষ এগিয়ে এসে সই করছেন । 

Your Opinion

We hate spam as much as you do