ঝাড়খন্ড মুক্তি মোর্চা নেতৃত্বাধীন মহাগোটবন্ধন জোট (ইন্ডিয়া জোট ) টানা দ্বিতীয়বারের মতো ঝাড়খণ্ডের বিধান সভা নির্বাচনে জয়ী হতে যাচ্ছে। এর মধ্য দিয়ে ২৪ বছর পর প্রদেশটিতে কোনও জোট একটানা দ্বিতীয়বার সরকার গঠন করতে চলেছে।
ঝাড়খণ্ডে ইন্ডিয়া জোট, মহারাষ্ট্রে এনডিএ এগিয়ে
২৩ নভেম্বর, ২০২৪
জাতীয় নির্বাচনের ছয় মাসের মধ্যে ভারতের মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড প্রদেশে বিধান সভা নির্বাচন হলো কিছুদিন আগে।
শনিবার সেই ভোট গণনা চলছে। এনডিটিভির সর্বশেষ খবর অনুযায়ী, মহারাষ্ট্রে জয় পেতে চলেছে এনডিএ জোট। ঝাড়খণ্ডে জয়ের পথে রয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট।
ঝাড়খন্ড মুক্তি মোর্চা নেতৃত্বাধীন মহাগোটবন্ধন জোট (ইন্ডিয়া জোট ) টানা দ্বিতীয়বারের মতো ঝাড়খণ্ডের বিধান সভা নির্বাচনে জয়ী হতে যাচ্ছে। এর মধ্য দিয়ে ২৪ বছর পর প্রদেশটিতে কোনও জোট একটানা দ্বিতীয়বার সরকার গঠন করতে চলেছে।
ইন্ডিয়া জোট ঝাড়খণ্ড বিধানসভার ৮১টি আসনের মধ্যে ৪৯টি আসনে জয়ের পথে রয়েছে। জয়ের জন্য দরকার ৪১টি আসন।
এখানে মূল লড়াইটা হয় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র সঙ্গে জেএমএম-কংগ্রেস-আরজেডি-সিপিআইএমএল (লিবারেশন)-এর ‘মহাগাঁটবন্ধন’ এর মধ্যে।
ঝাড়খন্ডে পরাজয়ের পথে থাকা বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে রয়েছে ৩১টি আসনে।
ভারতের দ্বিতীয় বৃহত্তম রাজ্য (জনসংখ্যার হিসাবে) মহারাষ্ট্রে মূল লড়াইটা হয়েছে বিজেপি-শিবসেনা (একনাথ শিন্ডে)-এনসিপি (অজিত) জোট ‘মহাজুটি’এবং কংগ্রেস-শিবসেনা (ইউবিটি)-এনসিপি (শরদ) জোট ‘মহাবিকাশ আঘাড়ী’র মধ্যে।
এনডিএ জোট মহারাষ্ট্র বিধানসভার ২৮৮ আসনের মধ্যে ২২৩টি আসনে জয়ের পথে রয়েছে। জয়ের জন্য দরকার ১৪৫টি আসন। এনডিএ জোট রাজ্যটিতে ক্ষমতা রাখবে।
পরাজয়ের পথে থাকা মহাবিকাশ আঘাড়ী এগিয়ে রয়েছে ৫৬টি আসনে। স্থানীয় দলগুলোর সঙ্গে এই জোটেই কংগ্রেস রয়েছে। বাকি ৯টি আসনে নির্দল সহ অন্যরা এগিয়ে রয়েছে।
We hate spam as much as you do