সিটু স্লোগান আছে "রিচ দ্য আনরিচড" যার কাছে পৌঁছানো হয়নি তার কাছে পৌঁছাতে হবে। কনভেনসনে আগামী ১৬ই ফেব্রুয়ারি রাজ্যে রাসমনি রোডে অংগঠিত শ্রমিক সমাবেশ হবে এবং আগামী ৫ই এপ্রিল দিল্লীতে কেন্দ্রীয় ভাবে সমাবেশ হবে।
"রিচ দ্য আনরিচড" স্লোগান কার্যকর করতে অসংঠিতদের কনভেনসন কলকাতায়
06 jan 2023
গতকাল অসংগঠিত ক্ষেত্রের শ্রমজীবী সংগঠনের নেতৃত্বদের একটি রাজ্য কনভেনসনের আয়োজন করে সিআইটিইউ পশ্চিমবঙ্গ কমিটি। কনভেনসনে ২৩টি ক্ষেত্রের অসংগঠিত শ্রমিকদের প্রতিনিধিদের উপস্থিতি দেখা যায়। কনভেনসনে সিটুর রাজ্য সাধারণ সম্পাদক প্রাক্তন শ্রমমন্ত্রী অনাদি সাহু বর্তমান সময়ে দেশে অসংগঠিত শ্রমিকের সংখ্যা শ্রমজীবী মানুষের ৯০℅ অতিক্রম করে গেছে। সিটুর প্রতিষ্ঠাতা নেতা বিটি রনদিভে আশির দশকে এই বিষয়ে তার বলিষ্ঠ বক্তব্য উপস্থিত করেছিলেন। এইসব বিপুল শ্রমিকদের কাছে ব্যাক্তিগত ভাবেই পৌঁছতে হবে। সে জন্য সময় সিটু স্লোগান আছে "রিচ দ্য আনরিচড" যার কাছে পৌঁছানো হয়নি তার কাছে পৌঁছাতে হবে। কনভেনসনে আগামী ১৬ই ফেব্রুয়ারি রাজ্যে রাসমনি রোডে অংগঠিত শ্রমিক সমাবেশ হবে এবং আগামী ৫ই এপ্রিল দিল্লীতে কেন্দ্রীয় ভাবে সমাবেশ হবে। সিটু নেতৃত্ব বলেন আগামী বছর এক কোটি সদস্য সংগ্রহের কথা। সেজন্য সংগঠনে ৩০℅ সদস্যপদ বাড়াতে হবে প্রত্যেক ইউনিয়নকে। এখানে শ্রমিক কৃষক মৈত্রীর উল্লেখ করা হয় প্রয়াত শ্যামল চক্রবর্তীর উদ্যোগের কথা। ১৯৯৩ এর ভূবনেশ্বর সাংগঠনিক দলিল সময়োপযোগী করে ২০০৮ সালে কোজিকোড় সাংগঠনিক দলিলকে গুরুত্বের সাথে অনুসরণ করার কথা বলা হয়।
কনভেনসনে সভাপতিত্ব করেন সিটুর রাজ্য সভাপতি সুভাষ মুখার্জী। তিনি অংগঠিত শ্রমিকদের ঐক্যের পথে জাতপাত ধর্মের রাজনীতির বাধার কথা উল্লেখ করেন। রাজ্য ও কেন্দ্রের সরকার এই বিষয়ে শ্রমিক বিরোধী ভূমিকা গ্রহণ করছে।
We hate spam as much as you do