তিন বাহিনীর প্রধানদের নিয়ে তৈরি। আগে এই পদের চেয়ারম্যান পদে ছিলেন জেনারেল বিপিন রাওয়াত। এবার সেই পদে বসলেন সেনা প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে। প্রসঙ্গত, পরবর্তী সিডিএস পদের দৌড়েও এগিয়ে জেনারেল নারাভানে।
রাওয়াতের স্থানে CoSC-র চেয়ারম্যান হলেন জেনারেল নারাভানে, CDS পদেও কি বসবেন তিনি?
বিপিন রাওয়াতের পর চিফস অফ স্টাফস কমিটির চেয়ারম্যান হলেন সেনা প্রধান নারাভানে
কপ্টার দুর্ঘটনায় মারা গিয়েছেন দেশের প্রথম সিডিএস জেনারেল বিপিন রাওয়াত। তার পর থেকে ফাঁকা পড়েছিল চিফস অব স্টাফস কমিটির চেয়ারম্যানের পদটি। সেই জায়গায় অবার বসলেন সেনা প্রধান জেনারেল এমএম নারাভানে। এই কমিটিতে তিন বাহিনীর প্রধানই রয়েছেন। অভিজ্ঞতার নিরিখে সবচেয়ে প্রবীণ রানাভানে সেকারণেই তাঁকে এই পদে বসানো হয়েছে বলে মনে করা হচ্ছে।
প্রয়াত চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত অনেক পদেই ছিলেন নিজের কার্যকালে। তাঁর অকাল প্রয়াণে সিডিএস সহ একাধিক পদ তাই এখন খালি। সেই পদগুলির মধ্যেই অন্যতম হল চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যানের পদটি।
এই কমিটি তিন বাহিনীর প্রধানদের নিয়ে তৈরি। আগে এই পদের চেয়ারম্যান পদে ছিলেন জেনারেল বিপিন রাওয়াত। এবার সেই পদে বসলেন সেনা প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে। প্রসঙ্গত, পরবর্তী সিডিএস পদের দৌড়েও এগিয়ে জেনারেল নারাভানে।
We hate spam as much as you do