Tranding

08:35 PM - 06 May 2026

Home / National / আঞ্চলিক ভাষাকে সরিয়ে হিন্দি চাপানোর ফল ভয়ঙ্কর হবে : স্ট্যালিন

আঞ্চলিক ভাষাকে সরিয়ে হিন্দি চাপানোর ফল ভয়ঙ্কর হবে : স্ট্যালিন

দেশের ২২টি সরকারি ভাষার মধ্যে যখন আরও আঞ্চলিক ভাষাকে অন্তর্ভুক্ত করা দাবি উঠছে, তখন কেন্দ্র কেন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ইংরেজির বদলে হিন্দিকে ব্যবহার করতে চাইছে। কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে।

আঞ্চলিক ভাষাকে সরিয়ে হিন্দি চাপানোর ফল ভয়ঙ্কর হবে :  স্ট্যালিন

আঞ্চলিক ভাষাকে সরিয়ে হিন্দি চাপানোর ফল ভয়ঙ্কর হবে :  স্ট্যালিন

10/10/2022

আঞ্চলিক ভাষাকে সরিয়ে হিন্দি চাপিয়ে দিলে ফল ভয়ঙ্কর হবে। কেন্দ্রীয় সরকারকে এমনই হুঁশিয়ারি দিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন।

সম্প্রতি সংসদীয় কমিটির তরফে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি দিয়ে সরকারি ভাষা সংক্রান্ত একটি রিপোর্ট দিয়েছেন। সেই প্রসঙ্গ উল্লেখ করে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বলেছেন, ওই রিপোর্টে দেশের সব আইআইটি, আইআইএম এবং কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে পঠনপাঠনের প্রধান মাধ্যম হিসাবে হিন্দিকে ব্যবহার করার প্রস্তাব দেওয়া হয়েছে।

 দেশের ২২টি সরকারি ভাষার মধ্যে যখন আরও আঞ্চলিক ভাষাকে অন্তর্ভুক্ত করা দাবি উঠছে, তখন কেন্দ্র কেন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ইংরেজির বদলে হিন্দিকে ব্যবহার করতে চাইছে। কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে। 

কেন্দ্রীয় সরকার দেশের হিন্দিভাষীদের প্রথম শ্রেণির নাগরিক আর অ-হিন্দিভাষীদের দ্বিতীয় শ্রেণির নাগরিক বলে মনে করে। যারা নিজেদের মাতৃভাষাকে ভালবাসেন, তাঁরা কোনও দিন কেন্দ্রের এই হিন্দি চাপিয়ে দেওয়ার প্রয়াসকে মেনে নেবেন না।

Your Opinion

We hate spam as much as you do