Tranding

11:55 AM - 04 Feb 2026

Home / National / ভোপালের হাসপাতালে আগুনে পুড়ে ৪ শিশুর মৃত্যু

ভোপালের হাসপাতালে আগুনে পুড়ে ৪ শিশুর মৃত্যু

সরকারি পরিচালিত এই হাসপাতাল ভবনের তৃতীয় তলে আগুন লাগে। মূলত হাসপাতালের যে পাশে আগুন লাগার ঘটনা ঘটে, সেখানে পেডিয়াট্রিক আইসিইউ ছিল। কী ভাবে এই আগুন লাগার ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়

ভোপালের হাসপাতালে আগুনে পুড়ে ৪ শিশুর মৃত্যু

ভোপালের হাসপাতালে আগুনে পুড়ে ৪ শিশুর মৃত্যু


মর্মান্তিক ঘটনা মধ্যপ্রদেশের হাসপাতালে। 
ভয়াবহ অগ্নিকাণ্ড ভোপালের কমলা নেহেরু হাসপাতালের শিশু ওয়ার্ডে। এই ঘটনায় চার শিশুর মৃত্যু হয়েছে।


খবরে প্রকাশ , সোমবার রাত ৯টা নাগাদ এই আগুন লাগার ঘটনা ঘটে। সরকারি পরিচালিত এই হাসপাতাল ভবনের তৃতীয় তলে আগুন লাগে। মূলত হাসপাতালের যে পাশে আগুন লাগার ঘটনা ঘটে, সেখানে পেডিয়াট্রিক আইসিইউ ছিল। কী ভাবে এই আগুন লাগার ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনায় মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন।

হাসপাতাল সূত্রে খবর, সে সময় শিশুদের আইসিইউয়ে কমপক্ষে ৪০ শিশু চিকিৎসাধীন ছিল। ৩৬ জনকে উদ্ধার করে অন্যত্র নিয়ে যাওয়া সম্ভব হলেও চার শিশুকে বাঁচানো যায়নি।


স্টেট মেডিকেল এডুকেশন মিনিস্টার বিশ্বাস সারং জানান, “স্পেশাল নিউবর্ন কেয়ার ইউনিটে (SNCU) আচমকাই আগুন লাগার ঘটনা ঘটে। চার শিশুর মৃত্যু হয়। শর্টসার্কিটের জেরে এই আগুন লাগার ঘটনা বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। ঘটনার খবর পেয়েই আমি দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছই। গোটা ওয়ার্ডটাই অন্ধকার হয়ে গিয়েছিল। পাশের ওয়ার্ডে আমরা শিশুদের স্থানান্তরিত করি।”


হাসপাতাল সূত্রে খবর, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে এসে হাজির হয় দমকলের ১২টির বেশি ইঞ্জিন। দীর্ঘ চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারা। 

Your Opinion

We hate spam as much as you do