সরকারি সূত্রে খবর, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলা সমঝোতা নিয়ে মোদীকে জানান পুতিন। পুতিনের সঙ্গে কথাবার্তায় এখনও ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের উদ্ধারের উপর জোর দিয়েছেন। তিনি বলেছেন যাতে সুমিতে আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের তাড়াতাড়ি নিরাপদে দেশে ফিরিয়ে আনা যেতে পারে।
ভারতীয়দের নিরাপদ উদ্ধারাভিযানে সাহায্যের আশ্বাস দিলেন পুতিন।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, ইউক্রেনের সংঘাত নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন মোদী। রাশিয়া সামরিক অভিযান শুরু করার পর থেকে এই নিয়ে তৃতীয়বার রুশ প্রেসিডেন্টের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী। তবে মোদীর বক্তব্যের মূলেই ছিল ভারতীয়দের নিরাপদ উদ্ধারাভিযান।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ একাদশ দিন পেরিয়ে আজ দ্বাদশ দিনে পড়ল। কিন্তু যুদ্ধ বিরতির কোনও ইঙ্গিত পাওয়া যায়নি রাশিয়ার তরফে। ইউক্রেন দখল করতে মরিয়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের উপর রাশিয়ার এই অমানবিক হামলার বিরুদ্ধে সরব হয়েছে বিশ্বের একাধিক দেশ। রাশিয়া-ইউক্রেনের সংঘাতের মধ্যেই ইউক্রেনে আটকে পড়েছিল বহু ভারতীয়। এখনও পর্যন্ত প্রায় ২০ হাজার ভারতীয়কে কেন্দ্রের উদ্ধারাভিযান ‘অপারেশন গঙ্গার’ মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হয়েছে। এখনও একাধিক ভারতীয় নাগরিক ইউক্রেনে আটকে রয়েছে। ইউক্রেনের একটি শহর সুমিতে আটকে রয়েছেন প্রায় ৭০০ জন পড়ুয়া। এই পরিস্থিতিতে আজ রুশ প্রেসিডেন্ট এবং ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, ইউক্রেনের সংঘাত নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন মোদী। রাশিয়া সামরিক অভিযান শুরু করার পর থেকে এই নিয়ে তৃতীয়বার রুশ প্রেসিডেন্টের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী। তবে মোদীর বক্তব্যের মূলেই ছিল ভারতীয়দের নিরাপদ উদ্ধারাভিযান।
সূত্রের খবর, ৫০ মিনিট ধরে পুতিনের সঙ্গে কথাবার্তা চলে মোদীর। ইউক্রেনের পরিস্থিতি নিয়েই আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। সরকারি সূত্রে খবর, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলা সমঝোতা নিয়ে মোদীকে জানান পুতিন। পুতিনের সঙ্গে কথাবার্তায় এখনও ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের উদ্ধারের উপর জোর দিয়েছেন। তিনি বলেছেন যাতে সুমিতে আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের তাড়াতাড়ি নিরাপদে দেশে ফিরিয়ে আনা যেতে পারে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই বিষয়ে সম্মতি জানিয়েছেন। সংবাদ সংস্থা সূত্রে খবর, পুতিন আশ্বস্ত করেছেন যে সুমি থেকে ভারতীয় পড়ুয়াদের নিরাপদ উদ্ধারে সবরকম সাহায্য করা হবে রাশিয়ার তরফে।
We hate spam as much as you do