৮ জুলাই মানে আষাঢ় মাসের শেষ সপ্তাহ। বাংলা নির্দিষ্ট সময়ে বর্ষা আসে জুন মাসের মাঝামাঝি। সেক্ষেত্রে পঞ্চায়েত ভোট হবে অর্থাৎ ভরা বর্ষাতেই। আর আগের বারের মতো এ বছরও এক দফাতেই হবে রাজ্যের ২২টি জেলার পঞ্চায়েত ভোট।
৮ জুলাই পঞ্চায়েত ভোট, মনোনয়ন শুক্রবার থেকে , দিনক্ষণ ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন
০৮ জুন ২০২৩
এক দফায় ৮ জুলাই পঞ্চায়েত ভোট রাজ্যে। ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন। বৃহস্পতিবার রাজ্যের নতুন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব সিংহ সাংবাদিক বৈঠক করে দিনক্ষণ ঘোষণা করলেন। মাঝে ঠিক এক মাস সময়। রাজ্য নির্বাচ কমিশনার বলেন, ‘‘দার্জিলিং এবং কালিম্পঙে দ্বিস্তর এবং বাকি রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ ৮ জুলাই, শনিবার। মনোনয়ন জমা শুরু শুক্রবার, ৯ জুন থেকেই।’’ বৃহস্পতিবার থেকেই রাজ্যে নির্বাচনী বিধি চালু হয়ে গেল।
৮ জুলাই মানে আষাঢ় মাসের শেষ সপ্তাহ। বাংলা নির্দিষ্ট সময়ে বর্ষা আসে জুন মাসের মাঝামাঝি। সেক্ষেত্রে পঞ্চায়েত ভোট হবে অর্থাৎ ভরা বর্ষাতেই। আর আগের বারের মতো এ বছরও এক দফাতেই হবে রাজ্যের ২২টি জেলার পঞ্চায়েত ভোট।
বুধবারই রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব নিয়েছেন রাজীব। এক সময়ে রাজ্যের মুখ্য সচিবের পদে ছিলেন। কমিশনার পদে তিনিই ছিলেন নবান্নের প্রথম পছন্দ। বুধবার নবান্নের সুপারিশ সায় দিয়ে নির্বাচন কমিশনার হিসাবে রাজীবের নিয়োগে সায় দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এর পর কমিশনার পদে শপথ গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যেই পঞ্চায়েত নির্বাচনের তারিখও ঘোষণা করে দিলেন রাজীব।
মোট ২২টি জেলায় ৩৩১৭টি গ্রাম পঞ্চায়েত রয়েছে পশ্চিমবঙ্গে। গ্রাম পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রের সংখ্যা ৫৮ হাজার ৫৯৪। মোট পঞ্চায়েত আসন ৬৩ হাজার ২৮৩টি। আগামী ৮ জুলাই, শনিবার এই ৬৩ হাজার ২৮৩টি আসনে একদফাতেই ভোট গ্রহণ করা হবে। ভোট গণনা হবে ১১ জুলাই, মঙ্গলবার। তবে বর্ষায় ভোট হওয়ায় গ্রামে ভোট দিতে সমস্যা হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে।
We hate spam as much as you do