কংগ্রেস নেতা পবন খেরা কটাক্ষ করে বলেছেন, শাসক বিরোধীদের ঘৃণা করে। তারা আবার নিজেদের মন্ত্রীদের ওপরেও গুপ্তচরবৃত্তি সফটঅয়্যার ব্যবহার করছে। তিনি বলেছেন, এই দেশের দুই গুপ্তচর, আইন-মিডিয়া, কাউকে বিশ্বাস করে না। সেই জন্যই তারা নজরদারি সফটঅয়্যার এবং ইজরায়েলি প্রযুক্তি কিনতে করদাতাদের কোটি কোটি টাকা খরচ করছে
পেগাসাসের পর কগনাইট! গুপ্তচর সফটঅয়্যার নিয়ে কংগ্রেসের অভিযোগ
April 10, 2023,
ফের একবার নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিরোধীদের ওপরে গুপ্তচরবৃত্তির অভিযোগ। এদিন কংগ্রেসের তরফে অভিযোগ করে বলা হয়েছে কেন্দ্রীয় সরকার ৯৮৬ কোটি টাকা খরচ করে পেগাসারের মতোই কগনাইট নামে একটি গুপ্তচর সফটঅয়্যার কেনার চেষ্টা করছে।
কংগ্রেসের তরফে অভিযোগ করে বলা হয়েছে এই নজরদারি চালানো হবে রাজনীতিবিদ, মিডিয়া কর্মী এবং স্বেচ্ছাসেবী সংস্থাগুলির ওপরে। কংগ্রেসের তরফে এদিন সাংবাদিক সম্মেলন করে বলা হয়েছে, পেগাসাস কুখ্যাত হয়ে ওঠার কারণে ন্যূনতম সর্বোচ্চ নজরদারির জন্য সরকার নতুন স্পাইঅয়্যার খুঁজছে বলেও মন্তব্য করেছেন কংগ্রেস মুখপাত্র পবণ খেরা।
কংগ্রেস নেতা পবন খেরা কটাক্ষ করে বলেছেন, শাসক বিরোধীদের ঘৃণা করে। তারা আবার নিজেদের মন্ত্রীদের ওপরেও গুপ্তচরবৃত্তি সফটঅয়্যার ব্যবহার করছে। তিনি বলেছেন, এই দেশের দুই গুপ্তচর, আইন-মিডিয়া, কাউকে বিশ্বাস করে না। সেই জন্যই তারা নজরদারি সফটঅয়্যার এবং ইজরায়েলি প্রযুক্তি কিনতে করদাতাদের কোটি কোটি টাকা খরচ করছে।
কংগ্রেস নেতা প্রধানমন্ত্রীর নাম না করে আরও বলেছেন, সম্রাট আশঙ্কা করছেন, তাঁদের মিথ্যার ফাঁপা প্রাসাদ একটি সত্য থেকে ভেঙে পড়তে পারে। তিনি অভিযোগ করেছেন, সরকার প্রযুক্তি ব্যবহার করে বিরোধীরাই শুধু নয়, সাংবাদিক, বিচারবিভাগ, নাগরিক এমন কী মন্ত্রীদের ওপরে গুপ্তচর বৃত্তি করে।
পবন খেরা বলেছেন কগনাইট সম্পর্কে অনেকেই কম জানেন। এটি পেগাসাসের মতো কাজ করে। কগনাইট নিয়ে আমেরিকার এক ল ফার্ম বলেছে, অনৈতিকভাবে ব্যবহার করে এটি বিরোধী নেতা থেকে সাংবাদিক এবং তাদের পরিবার সম্পর্কে তথ্য সরবরাহ করে।
পবন খেরা বিজেপি সরকারকে প্রশ্ন করেছেন, কগনাইট সফটঅয়্যার কেনার জন্য কোন মন্ত্রককে দায়িত্ব দেওয়া হয়েছে? এতে কত টাকা খরচ হয়েছে, সেই প্রশ্নও তুলেছেন তিনি। কগনাইটের ওয়েব পেজ থেকে জানা গিয়েছে, এটি একটি ইজরায়েলি সফটঅয়্যার। যার কাজ হল নজরদারির মাধ্যমে তথ্য সরবরাহ করা।
We hate spam as much as you do