Tranding

01:37 PM - 04 Feb 2026

Home / Politics / TMC প্রার্থী তালিকা নিয়ে উত্তর ২৪ পরগনার একাধিক জায়গায় বিক্ষোভ চলছে।

TMC প্রার্থী তালিকা নিয়ে উত্তর ২৪ পরগনার একাধিক জায়গায় বিক্ষোভ চলছে।

পুরভোটের প্রার্থী নিয়ে একের পর এক অশান্তি। ব্যারাকপুরে বিজেপি থেকে আসা নেতাকে পুরভোটের টিকিট দিয়ে দলের অন্দরেই ক্ষোভের মুখে তৃণমূল নেতৃত্ব। দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাস্তায় নেমে এলেন দলের কর্মীরা। পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। পরে পুলিশ নামিয়ে পরিস্থিতি সামাল দিতে হয়।

TMC প্রার্থী তালিকা নিয়ে উত্তর ২৪ পরগনার একাধিক জায়গায় বিক্ষোভ চলছে।

TMC প্রার্থী তালিকা নিয়ে উত্তর ২৪ পরগনার একাধিক জায়গায় বিক্ষোভ চলছে।

 

তৃণমূলের প্রার্থী তালিকা ঘিরে শুক্রবার সন্ধেয় পারদ চড়ল বাংলার রাজনীতিতে। শুক্রবার বিকেলে প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল। সাংবাদিক বৈঠক করে সেই প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। এরপরই অন্যান্য জেলার মতোই বিক্ষোভের ছবি দেখা গেল উত্তর ২৪ পরগনায়। প্রার্থী হতে না পারায় তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখায় বিধায়ক মদন মিত্রকে ঘিরে। যদিও তালিকা নিয়ে খুশি বিধায়ক। কামারহাটি পুরসভায় টিকিট পেয়েছেন মদন মিত্রের পুত্রবধূ মেঘনা মিত্রকে টিকিট দেওয়া হয়েছে।

 

তৃনমূলের অন্যতম সক্রিয় কর্মী গুড্ডু আনসারি প্রার্থী হতে না পারায় কামারহাটিতে বিক্ষোভ দেখান তাঁর সমর্থকেরা। বিধায়ক মদন মিত্র কে ঘিরে বিক্ষোভ দেখানো হয় শুক্রবার সন্ধেয়। প্রার্থী না করলে আরও বৃহত্তর আন্দোলনের পথে যাবে ক্ষুব্ধ দলীয় কর্মীরা।

 

এ দিন খড়দহ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে খড়দহ বিটি রোড অবরোধ করা হয়। খড়দহ স্টেশনে রেল অবরোধও করেন তৃণমূল কর্মীরা। ২৫ মিনিট মতো চলে সেই অবরোধ। তারপর তারা অবরোধ তুলে নেন।

 

উত্তর ব্যারাকপুর পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডে পৌর নির্বাচনে তৃণমূল প্রার্থী করেছে বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে। কিছুদিন আগেই বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়েছেন তিনি। কিন্তু রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে কোনভাবেই ওই ওয়ার্ডে মেনে নেওয়া হবে না এই দাবিতে শনিবার সকালে মনিরামপুর এলাকায় এস এন ব্যানার্জি রোড অবরোধ করেন তৃণমূল কর্মীরা। ঘটনাস্থলে আসেন ব্যারাকপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক শংকর নারায়ণ সাহা সহ পুলিশ কর্মীরা।  দীর্ঘক্ষণ কথাবার্তা চলার পর  অবরোধকারীদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়।

 

পুরভোটের   প্রার্থী নিয়ে একের পর এক অশান্তি। ব্যারাকপুরে বিজেপি  থেকে আসা নেতাকে পুরভোটের টিকিট দিয়ে দলের অন্দরেই ক্ষোভের মুখে তৃণমূল  নেতৃত্ব। দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাস্তায় নেমে এলেন দলের কর্মীরা। পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। পরে পুলিশ নামিয়ে পরিস্থিতি সামাল দিতে হয়।


বিজেপি-র ব্যারাকপুর সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি রবীন ভট্টাচার্য। সম্প্রতি তৃণমূলে তাঁর আগমন ঘটে। তার পরই দলের তরফে পুরভোটে উত্তর ব্যারাকপুর থেকে ২৩ নম্বর ওয়ার্ডের টিকিট দেওয়া হয়েছে তাঁকে। তা নিয়েই অসন্তোষ ধরা পড়েছে তৃণমূলের স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে।
গারুলিয়া, ভাটপাড়ায় প্রার্থী ঘোষনার পর কয়েক ঘন্টার মধ্যে তালিকা পরিবর্তন হয়। কিন্তু ক্ষোভ এখনো চলছে। 

এদিকে প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষ প্রসঙ্গে বিধায়ক মদন মিত্র বলেন, একটা কেন্দ্রে ৬ জনই তাজা ক্যান্ডিডেট। কাউকে তো টিকিট দিতেই হবে। তাঁর দাবি, সমতা রেখে প্রার্থী তালিকা তৈরি করেছে শীর্ষ নেতৃত্ব। ধর্মের ভেদাভেদ না দেখেই তালিকা তৈরি করা হয়েছে বলে জানান বিধায়ক। মদনের মতে, এই তালিকায় সংখ্যালঘু, পিছিয়ে পড়া জনজাতি থেকে শুরু করে দলের পুরনো কর্মী, সবাইকেই জায়গা দেওয়া হয়েছে।

Your Opinion

We hate spam as much as you do