Tranding

08:45 AM - 04 Feb 2026

Home / Other Districts / রামনবমীতে TMC-BJP কাছাকাছি রায়গঞ্জে TMC নেতার পা ছুঁলেন BJP সাংসদ

রামনবমীতে TMC-BJP কাছাকাছি রায়গঞ্জে TMC নেতার পা ছুঁলেন BJP সাংসদ

কিন্তু দুই দলের রামনবমী মিছিলে তৃণমূল এবং বিজেপি নেতার পারস্পরিক হৃদ্ধতা এবং একে অপরকে প্রণাম করে জড়িয়ে ধরা রাজ্যজুড়ে চলতে থাকা তৃণমূল সরকারের অপরিসীম দুর্নীতি যার ফলে ২৬ হাজার ছেলেমেয়ের ভবিষ্যৎ অন্ধকার। অপরদিকে সাম্প্রদায়িক উত্তেজনার পারদ বাড়িয়ে রামনবমী পালনের যে প্রক্রিয়া বিজেপির পক্ষ থেকে নেয়া হয়েছে বলে অভিযোগ। এই দুই এর বিরুদ্ধে পারস্পরিক অভিযোগ যখন চরমে তখনই রায়গঞ্জে তৃণমূল বিজেপির জনপ্রতিনিধি দলীয় অনুষ্ঠানে পারস্পরিক আলিঙ্গন বঙ্গীয় রাজনীতিতে চলতি কথা তৃণমূল বিজেপি একই, এই পারস্পরিক সুসম্পর্ক প্রতিষ্ঠিত করল বলে বিশেষজ্ঞদের মত।

রামনবমীতে TMC-BJP কাছাকাছি রায়গঞ্জে TMC নেতার পা ছুঁলেন BJP সাংসদ

রামনবমীতে TMC-BJP কাছাকাছি রায়গঞ্জে TMC নেতার পা ছুঁলেন BJP সাংসদ

April 6, 2025 
 
 সারা দেশজুড়ে রামনবমী পালিত হচ্ছে। ধর্মীয় এই অনুষ্ঠান ঘিরে চাপা উত্তেজনা রয়েছে রাজ্যের সর্বত্রই। সকাল থেকেই বিভিন্ন এলাকায় অস্ত্র হাতে মিছিল সংগঠিত হয়। রামনবমী উপলক্ষে কোনরকম উৎশৃঙ্খল পরিস্থিতি যাতে তৈরি না হয় তার জন্য সতর্ক রয়েছে পুলিশ প্রশাসন। কলকাতা থেকে জেলা সর্বত্রই টেনশন তৈরির চেষ্টা অব‍্যহত

এরই মধ্যে এক অন্যরকম ছবি ধরা পড়ল রায়গঞ্জে। সেখানে রাজ্যের দুই রাজনৈতিক দলের মেলবন্ধনের ছবি। রায়গঞ্জের বিজেপি সাংসদ কার্তিক পালের নেতৃত্বে মিছিল বের হয়। সারা দেশের পাশাপাশি উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রামনবমী উপলক্ষ্যে কালিয়াগঞ্জ রামনবমী উৎযাপন কমিটির পরিচালনায় প্রতি বছর ন্যায় এবছর বর্ণাঢ্য শোভাযাত্রা ও ধর্মীয় অনুষ্ঠান পালিত হল।

রবিবার সকালে কালিয়াগঞ্জ শহরের প্রতিবাদ ক্লাব ময়দানে রামলালা মূর্তিতে পূজা আরচোনা ও বিশ্ব শান্তি যজ্ঞ ও ধর্মীয় বক্তব্য তুলে ধরেন বিশিষ্টজনেরা। এরপর ময়দান থেকে সুসজ্জিত রামলালা ট্যাবলো সহকারে হাজারও ধর্মপ্রান মানুষদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা কালিয়াগঞ্জ শহর পরিক্রমা করে।

বিজেপির সাংসদ কার্তিক পাল যখন মিছিল নিয়ে যাচ্ছিলেন সেই সময় উল্টো দিক থেকে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের মিছিল আসছিল। দুটি রামনবমী উপলক্ষে মিছিল। তৃণমূল নেতাকে দেখে এগিয়ে আসেন বিজেপির সাংসদ। তৃণমূল নেতার পায়ে হাত দিয়ে প্রণাম করেন এবং শুভেচ্ছা বিনিময় করেন। 
কিন্তু দুই দলের রামনবমী মিছিলে তৃণমূল এবং বিজেপি নেতার পারস্পরিক হৃদ্ধতা এবং একে অপরকে প্রণাম করে জড়িয়ে ধরা রাজ্যজুড়ে চলতে থাকা তৃণমূল সরকারের অপরিসীম দুর্নীতি যার ফলে ২৬ হাজার ছেলেমেয়ের ভবিষ্যৎ অন্ধকার। অপরদিকে সাম্প্রদায়িক উত্তেজনার পারদ বাড়িয়ে রামনবমী পালনের যে প্রক্রিয়া বিজেপির পক্ষ থেকে নেয়া হয়েছে বলে অভিযোগ।  এই দুই এর বিরুদ্ধে পারস্পরিক অভিযোগ যখন চরমে তখনই রায়গঞ্জে তৃণমূল বিজেপির জনপ্রতিনিধি দলীয় অনুষ্ঠানে পারস্পরিক আলিঙ্গন বঙ্গীয় রাজনীতিতে চলতি কথা তৃণমূল বিজেপি একই, এই পারস্পরিক সুসম্পর্ক প্রতিষ্ঠিত করল বলে বিশেষজ্ঞদের মত।

Your Opinion

We hate spam as much as you do