আমায় পুরস্কার কমিটি জানিয়েছিল যে আমাকে বিবেচনা করা হচ্ছে। আমি একজন রাজনৈতিক নেত্রী। এই পুরস্কার সাধারণত রাজনৈতিক নেতাদের দেওয়া হয় না।" কেরালার প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, "আমি CPI(M)-এর কেন্দ্রীয় কমিটির সদস্য। আমি আমার দলীয় নেতৃত্বের সঙ্গে এটি নিয়ে আলোচনা করেছি এবং আমরা সম্মিলিতভাবে এটি গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি
কমিউনিস্ট আদর্শের জন্য কেরলের শৈলজা ম্যাগসেসে পুরস্কার প্রত্যাখান করলেন
04 Sep 2022,
রেমন ম্যাগসেসে পুরস্কার প্রত্যাখ্যান করলেন কেরলের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা । নিপাহ ভাইরাস ও কোভিড অতিমারীর সময় কে কে শৈলজা যে দক্ষতার সঙ্গে কাজ করেছিলেন তা সকলের দৃষ্টি আকর্ষণ করে। তারই ফলস্বরূপ ৬৪তম ম্যাগসেসে পুরস্কারের জন্য তাঁর নাম ঘোষণা করা হয়। এই প্রসঙ্গে ভারতীয় কমিউনিস্ট পার্টির নেত্রী কে কে শৈলজা বলেন, দলের সঙ্গে আলোচনার পরেই তিনি মেগসেসে প্রত্যাখ্যানের সিদ্ধান্ত নিয়েছে।
কে কে শৈলজা (KK Shailaja) বলেন, "আমায় পুরস্কার কমিটি জানিয়েছিল যে আমাকে বিবেচনা করা হচ্ছে। আমি একজন রাজনৈতিক নেত্রী। এই পুরস্কার সাধারণত রাজনৈতিক নেতাদের দেওয়া হয় না।" কেরালার প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, "আমি CPI(M)-এর কেন্দ্রীয় কমিটির সদস্য। আমি আমার দলীয় নেতৃত্বের সঙ্গে এটি নিয়ে আলোচনা করেছি এবং আমরা সম্মিলিতভাবে এটি গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি। এটি একটি বড় পুরস্কার, কিন্তু এটি একটি এনজিও ( NGO )। তাই এটি কমিউনিস্টদের নীতি সমর্থন করে না।"
শোনা গেছে ফিলিপিন্সের কমিউনিস্টদের দমনে ম্যাগসাসের (ফিলিপিন্সের প্রাক্তন রাষ্ট্রপতি, যাঁর নামাঙ্কিত এই পুরস্কার) ভূমিকা ছিল যথেষ্ট নিন্দনীয়।
প্রসঙ্গত, ১৯৫৭ সালে চালু হয় Ramon Magsaysay Award। এটি এশিয়ার সর্বোচ্চ সম্মান। ফিলিপাইনের তৃতীয় রাষ্ট্রপতির স্মৃতিতে এই পুরস্কারের নামকরণ করা হয়। এশিয়ার বিভিন্ন ক্ষেত্রে সমাজের নিঃস্বার্থ সেবার জন্য প্রতিবছর এই পুরস্কার দেওয়া হয়।
We hate spam as much as you do