সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মেঘালয়। সেখানে প্রাণ হারিয়েছেন ৩০ জন। মিজোরাম প্রশাসন সূত্রে খবর, আইজলের মেলথাম এবং হিলিমেন থেকে ১৪ জনের দেহ উদ্ধার হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে ত্রাণের জন্য ১৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
বিধ্বংসী রেমাল! উত্তর -পূর্বের রাজ্যগুলি , মেঘালয়ে মৃত ৩০
30 মে 2024
ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্য। মিজোরাম, অসম, মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ডে রেমালের প্রভাবে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে ওঠে।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মেঘালয়। সেখানে প্রাণ হারিয়েছেন ৩০ জন। মিজোরাম প্রশাসন সূত্রে খবর, আইজলের মেলথাম এবং হিলিমেন থেকে ১৪ জনের দেহ উদ্ধার হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে ত্রাণের জন্য ১৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
এছাড়াও মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে এককালীন ক্ষতিপূরণ দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। চারটি পৃথক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে অসমে। কামরূপ জেলায় স্কুলবাসের উপর গাছ ভেঙে জখম হন ১২ পড়ুয়া। ভেঙে পড়েছে শিলচর-হাফলং রাজ্য সড়ক। ভূমিধস এবং গাছ উপড়ে পড়ায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ডেও।
মণিপুরের রাজধানী শহর ইম্ফলে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। মেঘালয় এবং নাগাল্যান্ডে দেওয়াল ভেঙে পড়ে মৃত্যু হয়েছে দু’জনের। ৩৭ এবং ১৫০ নম্বর জাতীয় সড়কে ভূমিধসে পণ্যবাহী ট্রাক দাঁড়িয়ে রয়েছে। মণিপুরের জন্য ২ কোটি ২৬ লক্ষ টাকার সহায়তা ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন।
We hate spam as much as you do