এসএফআই স্পষ্ট জানিয়েছে, কেন্দ্রীয় সরকারের এই শিক্ষানীতি এবং ইউজিসির রাজ্য সরকারকে পাঠানো সার্কুলারের মধ্যে দিয়ে শিক্ষার বেসরকারিকরণ করা হচ্ছে ৷ লাভজনক সংস্থাগুলিকে সুযোগ পাইয়ে দেওয়ার প্রচেষ্টা চালানো হচ্ছে ৷ এদিকে তৃণমূল সরকার এর বিরোধিতা না-করে আদতে সেই প্রচেষ্টাকেই বাস্তবায়িত করতে চাইছে
বিজেপির নকল রাজ্যের শিক্ষা নীতি রূপায়নের বিরুদ্ধে SFI প্রতিবাদ মিছিল
12 Sep, 2023
কেন্দ্রীয় শিক্ষানীতি তৃণমূল সরকার রাজ্যে প্রয়োগ করছে। এর প্রতিবাদে আজ ছাত্রদের মিছিল হল কলকাতায়। নয়া জাতীয় শিক্ষানীতি বা এনইপি এবং ইউজিসির সাম্প্রতিক সার্কুলার, বাতিল-সহ শিক্ষাক্ষেত্রের উপর লাগাতার আক্রমণের বিরুদ্ধে এভাবেই প্রতিবাদে সামিল বাম ছাত্র সংগঠন ৷ছিলেন এসএফআই নেতৃত্ব প্রতীকউর রহমান, সৃজন ভট্টাচার্য প্রমুখ ৷
প্রতিবাদ মিছিলে ছাত্রনেতৃত্বের স্লোগানে উঠে এসেছে শিক্ষার সাম্প্রদায়িকীকরণ, লাগামহীন বেসরকারিকরণ, সিলেবাস বিকৃতি-সহ নানা প্রসঙ্গ ৷ এই মঞ্চ থেকে বিজেপি সরকারের চাপিয়ে দেওয়া এই শিক্ষানীতির বিরুদ্ধে আগামী দিনে ছাত্র-গবেষক-শিক্ষক-শিক্ষাকর্মী-অভিভাবক-সহ সমাজের বৃহত্তর অংশকে ঐক্যবদ্ধ করার ডাক দিয়েছে এসএফআই ৷ আরও বৃহত্তর পরিসরে আন্দোলন গড়ে তোলার বার্তা দিয়েছে এসএফআইয়ের নেতৃত্ব ৷
এসএফআই স্পষ্ট জানিয়েছে, কেন্দ্রীয় সরকারের এই শিক্ষানীতি এবং ইউজিসির রাজ্য সরকারকে পাঠানো সার্কুলারের মধ্যে দিয়ে শিক্ষার বেসরকারিকরণ করা হচ্ছে ৷ লাভজনক সংস্থাগুলিকে সুযোগ পাইয়ে দেওয়ার প্রচেষ্টা চালানো হচ্ছে ৷ এদিকে তৃণমূল সরকার এর বিরোধিতা না-করে আদতে সেই প্রচেষ্টাকেই বাস্তবায়িত করতে চাইছে ৷ তাদের দাবি, বিজেপি-বিরোধিতার প্রশ্নে সামনের সারিতে লড়াই করছেন বামপন্থীরাই ৷এসএফআই-এর আরও অভিযোগ, বিজেপির বহু আগেই রাজ্য সরকার ডারউইনের তত্ত্ব-সহ বিভিন্ন বিজ্ঞানসম্মত এবং যুক্তিসিদ্ধ বিষয়গুলিকে সিলেবাস থেকে বাদ দিয়েছে ৷ রাজ্যজুড়ে পিপিপি মডেলকে কার্যকর করতে চাইছে ৷ তৃণমূল সরকারের উদ্যোগে এটা পরিষ্কার যে, তারা আদতে বিজেপির পরিকল্পনাকেই পরিপুষ্ট করছে ৷
শিক্ষাব্যবস্থাকে কর্পোরেট স্বার্থের অনুকূলে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে ৷ শিক্ষাক্ষেত্রে অবাধ টেন্ডারবাজি, ছাত্রছাত্রীদের স্বাভাবিক লেখাপড়ার রুটিনকে ভেঙে দিয়ে অবৈজ্ঞানিক রুটিন এবং কারিকুলাম তৈরির চেষ্টা হচ্ছে ৷ নতুন পরীক্ষাব্যবস্থার মাধ্যমে ছেলেমেয়েদের উপর চাপ বাড়ানোর চেষ্টা চলছে ৷স্কুলশিক্ষা এবং প্রাথমিক শিক্ষার পরিকাঠামোকে ভেঙে দেওয়ার চক্রান্তের বিরুদ্ধে সরব হন এসএফআই নেতৃত্ব ৷ রাজ্যের ৮২০৭ টি স্কুল বন্ধ হয়ে যাওয়া, মিড ডে মিল-সহ বিভিন্ন প্রকল্পে লাগামহীন দুর্নীতির বিরুদ্ধে সমাজের সর্বস্তরে আন্দোলন গড়ে তোলার ডাক দেন এসএফআই কর্মীরা ৷ বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে যে দাবি নিয়ে এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি এনইপি লাগুর বিরুদ্ধে লড়াই করে চলেছে, তাতে মুখ্য স্লোগান- 'বাংলার মাটি দূর্জয় ঘাঁটি লড়াই করেই বাঁচতে চাই, হীরকরাজের শিক্ষানীতির এই বাংলায় ঠাঁই নাই' ৷
We hate spam as much as you do