রবিবারই অমর্ত্য সেনের পরিবারের তরফে জানানো হল রাজ্যের দেওয়া বঙ্গিবিভূষণ সম্মান নিচ্ছেন না নোবেলজয়ী অর্থনীতিবিদ। এই মুহূর্তে বিদেশে রয়েছেন অমর্ত্য সেন। সেই কারণে আগামিকাল রাজ্যের দেওয়া সম্মান তিনি নেবেন না বলে জানানো হয়েছে। তবে অমর্ত্য সেন বিদেশে থাকলেও তাঁর হয়ে পরিবারের কেউও সেই সম্মান গ্রহণ করছেন না।
সুজনের চিঠির পর ‘বঙ্গবিভূষণ’ নিচ্ছেন না অমর্ত্য সেন, সরকারকে বার্তা? উঠছে প্রশ্ন
২৫ তারিখ রাজ্যের তরফে এই সম্মান অমর্ত্য সেনের হাতে তুলে দেওয়ার কথা ছিল।
রীতিমতো চিঠি লিখে এই আবেদন করেছিলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। অমর্ত্য সেন, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়দের উদ্দেশ্যে শনিবার সুজন বলেন, ”হাত-জোড় অনুরোধ করছি এবার একটা বার্তা দিন। রাজ্য সরকারের দেওয়া বঙ্গবিভূষণ সম্মান অনুষ্ঠান বয়কট করুন।”
তার পরই খবরে প্রকাশ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দেওয়া ‘বঙ্গবিভূষণ’ সম্মান নিচ্ছেন না নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। আগামিকালই রাজ্যের তরফে এই সম্মান অমর্ত্য সেনের হাতে তুলে দেওয়ার কথা ছিল। তবে আজ তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে, বর্তমানে বিদেশে থাকায় রাজ্যের দেওয়া ওই পুরস্কার নিচ্ছেন না অমর্ত্য সেন। তবে ঠিক কী কারণে তিনি এই পুরস্কার নিচ্ছেন না, তা তাঁর পরিবারের তরফে স্পষ্ট করা হয়নি।
এসএসসি দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি। গ্রেফতার হয়েছেন পার্থর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ও। এই অর্পিতার বাড়িতেই মিলেছে টাকার পাহাড়। ২২ কোটিরও বেশি নগদ টাকা উদ্ধার হয়েছে অর্পিতার বাড়ি থেকে। এছাড়াও মিলেছে প্রায় কোটি টাকার গয়না, বিদেশি মুদ্রা, ফ্ল্যাট-জমির দলিল। যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে টাকার বিনিময়ে রাজ্য সরকার চাকরি ‘বিক্রি’ করেছে বলে সরব বিরোধীরা।
চরম এই দুর্নীতির প্রতিবাদ করে রাজ্য সরকারের বিরুদ্ধে সমাজের বিশিষ্টদের একজোট হওয়ার ডাক দিয়েছিলেন বাম নেতা সুজন চক্রবর্তী। অমর্ত্য সেন, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়দের মতো নোবেলজয়ীদের রাজ্যের বঙ্গবিভূষণ সম্মান অনুষ্ঠান বয়কটের আবেদন করেছিলেন এই বাম নেতা।
এরপর রবিবারই অমর্ত্য সেনের পরিবারের তরফে জানানো হল রাজ্যের দেওয়া বঙ্গিবিভূষণ সম্মান নিচ্ছেন না নোবেলজয়ী অর্থনীতিবিদ। এই মুহূর্তে বিদেশে রয়েছেন অমর্ত্য সেন। সেই কারণে আগামিকাল রাজ্যের দেওয়া সম্মান তিনি নেবেন না বলে জানানো হয়েছে। তবে অমর্ত্য সেন বিদেশে থাকলেও তাঁর হয়ে পরিবারের কেউও সেই সম্মান গ্রহণ করছেন না। কেন তাঁদের এই সিদ্ধান্ত, সেব্যাপারে তাঁর পরিবারের তরফে কিছুই জানানো হয়নি।
We hate spam as much as you do