জঙ্গলে প্রবেশ করতেই দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় শুরু হয়, যা দীর্ঘক্ষণ চলতে থাকে। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে বেশ কয়েকজন শীর্ষস্থানীয় মাওবাদী নেতাও রয়েছে বলে অনুমান করা হচ্ছে। ঘটনাস্থলে এখনও তল্লাশি অভিযান চলছে। এই অভিযানকে সাম্প্রতিক সময়ে ছত্তিশগড়ের মাওবাদী দমনে সবচেয়ে বড় সাফল্য হিসেবে দেখছেন নিরাপত্তা বাহিনীর আধিকারিকরা
ছত্তিশগড়ে সংঘর্ষে ২৭ মাওবাদী নিহত জানাল নিরাপত্তা বাহিনী
২১ মে ২০২৫
ছত্তিশগড়ের নারায়ণপুর জেলার প্রত্যন্ত আবুঝামাদ জঙ্গলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষে কমপক্ষে ২৭ জন মাওবাদী (Maoist) নিহত হয়েছেন। সূত্রের খবর, এই অভিযান যৌথভাবে পরিচালনা করেছে CRPF, DRG এবং STF। নিরাপত্তা বাহিনীর সূত্র অনুযায়ী, মাওবাদীদের উপস্থিতির গোপন খবরের ভিত্তিতে বুধবার ভোরে অভিযান শুরু করা হয়।
জঙ্গলে প্রবেশ করতেই দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় শুরু হয়, যা দীর্ঘক্ষণ চলতে থাকে। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে বেশ কয়েকজন শীর্ষস্থানীয় মাওবাদী নেতাও রয়েছে বলে অনুমান করা হচ্ছে। ঘটনাস্থলে এখনও তল্লাশি অভিযান চলছে। এই অভিযানকে সাম্প্রতিক সময়ে ছত্তিশগড়ের মাওবাদী দমনে সবচেয়ে বড় সাফল্য হিসেবে দেখছেন নিরাপত্তা বাহিনীর আধিকারিকরা।
We hate spam as much as you do