Tranding

05:59 AM - 07 May 2026

Home / Education / রাজ‍্যে মুখ্যমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের আচার্য হবেন, রাজ্যপাল বাদ , মন্ত্রিসভার সিলমোহর প্রস্তাবে

রাজ‍্যে মুখ্যমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের আচার্য হবেন, রাজ্যপাল বাদ , মন্ত্রিসভার সিলমোহর প্রস্তাবে

শুক্রবার এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ‘‘মন্ত্রিসভায় সর্বসম্মতিক্রমে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, পশ্চিমবঙ্গের সরকারি যত বিশ্ববিদ্যালয় আছে তার আচার্য পদে রাজ্যপালের পরিবর্তে মুখ্যমন্ত্রীকে আচার্য করতে চেয়ে বিধানসভায় বিল আনবে সরকার।’

রাজ‍্যে মুখ্যমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের আচার্য হবেন, রাজ্যপাল বাদ , মন্ত্রিসভার সিলমোহর প্রস্তাবে

রাজ‍্যে মুখ্যমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের আচার্য হবেন, রাজ্যপাল বাদ , মন্ত্রিসভার সিলমোহর প্রস্তাবে

রাজ্যের সমস্ত সরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য এই সিদ্ধান্ত কার্যকর হবে। বৃহস্পতিবার মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এই প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়।

রাজ্যপাল জগদীপ ধনখড় নন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্ববিদ্যালয়গুলির আচার্য করতে চেয়ে আনা প্রস্তাবে সিলমোহর দিল মন্ত্রিসভা। শীঘ্রই মুখ্যমন্ত্রীকে বিশ্ববিদ্যালয়গুলির আচার্য করতে চেয়ে বিধানসভায় বিল আনতে চলেছে সরকার।

শুক্রবার এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ‘‘মন্ত্রিসভায় সর্বসম্মতিক্রমে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, পশ্চিমবঙ্গের সরকারি যত বিশ্ববিদ্যালয় আছে তার আচার্য পদে রাজ্যপালের পরিবর্তে মুখ্যমন্ত্রীকে আচার্য করতে চেয়ে বিধানসভায় বিল আনবে সরকার।’

বস্তুত, রাজ্যপাল এবং সরকারের সঙ্ঘাত পশ্চিমবঙ্গে নতুন নয়। শিক্ষাক্ষেত্রেও এই সঙ্ঘাত বারবার চরমে পৌঁছেছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে রাজ্যপাল বৈঠক করতে চাইলেও উপাচার্যরা আসেননি। তার পর প্রকাশ্যেই ক্ষোভ উগরে দেন রাজ্যপাল। এ ছাড়া উপাচার্য নিয়োগ নিয়েও রাজ্যের সঙ্গে সঙ্ঘাত বাধার নজির রয়েছে রাজ্যের। এমন আবহে আচার্য হিসাবে রাজ্যপালকে সরানোর ভাবনা-চিন্তা বহু আগেই শুরু হয়েছিল সরকারের অন্দরে। তখনই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ইঙ্গিত দিয়েছিলেন, আচার্য হিসাবে মুখ্যমন্ত্রীকেই ভাবতে চলেছে সরকার। 

Your Opinion

We hate spam as much as you do