Tranding

11:47 AM - 04 Feb 2026

Home / Politics / সিপিএম নেতা খুনে তৃণমূল নেতা ছত্রধর মাহাতোর বিরুদ্ধে চার্জশিট দিল NIA

সিপিএম নেতা খুনে তৃণমূল নেতা ছত্রধর মাহাতোর বিরুদ্ধে চার্জশিট দিল NIA

২০০৯ সালের ১৪ জুন লালগড়ের ধরমপুরে সিপিএম নেতা প্রবীর মাহাতোকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়। প্রথমে জেলা পুলিশ খুনের ঘটনার তদন্ত শুরু করে। পরে তদন্তভার যায় জাতীয় তদন্তকারী সংস্থা এন আই এ-এর হাতে। সেই খুনের ঘটনার প্রায় সাড়ে ১২ বছর পর চার্জশিট পেশ করা হল। চার্জশিটে দাবি করা হয়েছে, প্রবীর মাহাতোকে খুনের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ছত্রধর মাহাতো।

সিপিএম নেতা খুনে তৃণমূল নেতা ছত্রধর মাহাতোর বিরুদ্ধে চার্জশিট দিল NIA

সিপিএম নেতা খুনে তৃণমূল নেতা ছত্রধর মাহাতোর বিরুদ্ধে চার্জশিট দিল NIA

সিপিএম নেতা খুনের ঘটনায় তৃণমূল নেতা ছত্রধর মাহাতোর বিরুদ্ধে চার্জশিট পেশ করল এন আই এ

উত্তাল সময়। মাওবাদী দাপটে রাজ্যের বিভিন্ন জেলা। মাওবাদীরা সিপিএমের লোকেদের খুন করছে। তাদের এক নেতা ছত্রধর মাহাতো। সেইসব মাওবাদী বিপ্লবীরা এখন তৃণমূলের বিভিন্ন স্তরের নেতা। এই ছত্রধরের বিরুদ্ধেই চার্জসিট।
 
লালগড়ের সিপিএম নেতা প্রবীর মাহাতো খুনের ঘটনায় বৃহস্পতিবার কলকাতা নগর দায়রা আদালতে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ মোট ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে । তাদের মধ্যে নাম রয়েছে তৃণমূল নেতা তথা তৎকালীন পুলিশি সন্ত্রাস বিরোধী জনসাধারণ কমিটির নেতা ছত্রধর মাহাতোর । ষড়যন্ত্র সহ একাধিক অভিযোগে চার্জশিট জমা দেওয়া হয়েছে। ইউপিএ ধারাতেও ছত্রধরদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

২০০৯ সালের ১৪ জুন লালগড়ের ধরমপুরে সিপিএম নেতা প্রবীর মাহাতোকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়। প্রথমে জেলা পুলিশ খুনের ঘটনার তদন্ত শুরু করে। পরে তদন্তভার যায় জাতীয় তদন্তকারী সংস্থা এন আই এ-এর হাতে। সেই খুনের ঘটনার প্রায় সাড়ে ১২ বছর পর চার্জশিট পেশ করা হল। চার্জশিটে দাবি করা হয়েছে, প্রবীর মাহাতোকে খুনের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ছত্রধর মাহাতো।

প্রবীর মাহাতোকে খুনের পাশাপাশি ছত্রধর মাহাতোর বিরুদ্ধে ওই বছরেই রাজধানী এক্সপ্রেস হাইজ্যাক করার অভিযোগ উঠেছিল। এই দুটি অভিযোগের ভিত্তিতে ছত্রধর মাহাতোকে গ্রেফতার করেছিল পুলিশ। যদিও পরে তিনি জামিনে মুক্তি পেয়ে যান। এরই মধ্যে তৃণমূলে যোগদান করেন ছত্রধর মাহাতো। কিন্তু, বিধানসভা ভোট মিটতেই ফের ছত্রধরকে আবার গ্রেফতার করে এনআইএ।

Your Opinion

We hate spam as much as you do