শুক্রবার বিধানসভা অভিযান ঘোষনা ছিল এসএফআইয়ের। শিয়ালদহ ও হাওড়া থেকে দুটি মিছিল করার কথা ছিল। কিন্তু সেই কর্মসূচিতে অনুমতি দেয়নি পুলিশ। যদিও সৃজন ভট্টাচার্য গতকালই বুঝিয়ে দিয়েছিলেন, পুলিশি অনুমতিকে গুরুত্ব দিচ্ছেন না তাঁরা। হুঁশিয়ারি দিয়েছিলেন মিছিল হবেই। পুলিশের তরফেও সেই মতো প্রস্তুতি নিয়ে রাখা হয়েছিল। এদিন এসএফআই-এর মিছিল শুরু হতেই ধুন্ধুমার পরিস্থিতি শিয়ালদহ চত্বরে। সেখানে মিছিল আটকে দিয়েছে পুলিশ।
হাওড়া, শিয়ালদায়, SFI সমর্থকদের নির্বিচারে আটক
10 Mar 2023
এসএফআইয়ের SFI বিধানসভা অভিযানের প্রস্তুতি ঘিরে ধুন্ধুমার। হাওড়া, শিয়ালদায় মিছিলের জন্য সমর্থকরা জড়ো হওয়ার পরই শুরু হয়ে যায় ব্যাপক ধরপাকড়। পুলিশের প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয় তাঁদের। যেখানে প্রিজন ভ্যানে ওঠার সময় স্লোগান ওঠে 'পুলিশ তোমার ডিএ বাকি, এই মিছিলে হাঁটবে নাকি'।
শুক্রবার বিধানসভা অভিযান ঘোষনা ছিল এসএফআইয়ের। শিয়ালদহ ও হাওড়া থেকে দুটি মিছিল করার কথা ছিল। কিন্তু সেই কর্মসূচিতে অনুমতি দেয়নি পুলিশ। যদিও সৃজন ভট্টাচার্য গতকালই বুঝিয়ে দিয়েছিলেন, পুলিশি অনুমতিকে গুরুত্ব দিচ্ছেন না তাঁরা। হুঁশিয়ারি দিয়েছিলেন মিছিল হবেই। পুলিশের তরফেও সেই মতো প্রস্তুতি নিয়ে রাখা হয়েছিল। এদিন এসএফআই-এর মিছিল শুরু হতেই ধুন্ধুমার পরিস্থিতি শিয়ালদহ চত্বরে। সেখানে ইতিমধ্যেই মিছিল আটকে দিয়েছে পুলিশ। এসএফআই-এর কর্মী ও সমর্থকদের প্রিজন ভ্যানেও তুলে ফেলেছেন পুলিশকর্মীরা
শিক্ষায় দুর্নীতি, রাজ্যের একাধিক সকুল বন্ধের এবং ছাত্র সংসদ ভোট ও আনিসকাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে বিধানসভা অভিযানের ডাক দিয়েছে সিপিএমের ছাত্র সংগঠন SFI। পরীক্ষা থাকায় রাজ্য পুলিশ মিছিলের অনুমতি দেয়নি। কিন্তু বাম ছাত্র সংগঠন অবস্থানে অনড়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিয়ালদা স্টেশন চত্বরে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশবাহিনী। যেখানে এসএফআই সমর্থকরা জড়ো হতেই কার্যত বেঁধে যায় তুলকালাম পরিস্থিতি।
We hate spam as much as you do