Tranding

02:17 PM - 04 Feb 2026

Home / Other Districts / জিটিএ নির্বাচনের দিন ঘোষণা, শুক্রবার থেকে শুরু মনোনয়ন

জিটিএ নির্বাচনের দিন ঘোষণা, শুক্রবার থেকে শুরু মনোনয়ন

২৭ মে নির্বাচনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারির প্রস্তুতি নিচ্ছে সরকার। বৈঠকে স্থির হয়েছে নির্বাচনী প্রক্রিয়ার প্রতিটি ধাপের খুঁটিনাটি। স্পেশ্যাল অবজার্ভার এ জি বর্ধন জানিয়েছেন আগামী ২৭ মে সরকারিভাবে জিটিএ নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ হলেই শুরু হয়ে যাবে মনোনয়ন পর্ব।

জিটিএ নির্বাচনের দিন ঘোষণা, শুক্রবার থেকে শুরু মনোনয়ন

জিটিএ নির্বাচনের দিন ঘোষণা, শুক্রবার থেকে শুরু মনোনয়ন 

আগামী ২৬ জুন জিটিএ নির্বাচন হবে।
ভোটগণনা ও ফলপ্রকাশ ২৯ জুন।
৫ বছর পর। মঙ্গলবার দার্জিলিংয়ে সর্বদল বৈঠক শেষে জানানো হয়েছে।

এই মর্মে ঘোষণা করলেন নির্বাচনের দায়িত্বে থাকা স্পেশ্যাল অবজার্ভার। আগামী ২৭ মে সরকারিভাবে বিজ্ঞপ্তি জারি হবে। তবে নির্বাচন নিয়ে আপত্তি তুলেছে কয়েকটি রাজনৈতিক দল। 

দার্জিলিংয়ের জেলাশাসক তথা জিটিএ নির্বাচনের রিটার্নিং অফিসারের দায়িত্ব সামলানো এস পুণ্যবালামের কার্যালয়ে মঙ্গলবার পাহাড়ের সবকটি রাজনৈতিক দলকে নিয়ে বৈঠক হয়। বৈঠকে ছিলেন স্পেশ্যাল অবজার্ভার এ জি বর্ধনও। তবে এই মুহূর্তে জিটিএ নির্বাচনের বিরোধিতা করে বৈঠক বয়কট করেন বিজেপি, জিএনএলএফের প্রতিনিধিরা। তাতে লাভ কিছু হয়নি। 

২৭ মে নির্বাচনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারির প্রস্তুতি নিচ্ছে সরকার। বৈঠকে স্থির হয়েছে নির্বাচনী প্রক্রিয়ার প্রতিটি ধাপের খুঁটিনাটি। স্পেশ্যাল অবজার্ভার এ জি বর্ধন জানিয়েছেন আগামী ২৭ মে সরকারিভাবে জিটিএ নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ হলেই শুরু হয়ে যাবে মনোনয়ন পর্ব। 

২৭ মে থেকে সাতদিন ৪৫ আসনে মনোনয়ন জমা দেওয়ার পর্ব চলবে। তারপর প্রত্যাহার, স্ক্রুটিনি পর্ব পেরিয়ে ২৬ জুন ভোট। নির্বাচনের জন্য দার্জিলিং ও কালিম্পং ও কার্শিয়াংয়ের মহকুমাশাসককে অতিরিক্ত রিটার্নিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে। 

Your Opinion

We hate spam as much as you do