Tranding

01:17 AM - 07 May 2026

Home / Politics / মীনাক্ষীদের জামিনের আবেদন বাতিল, পরবর্তী শুনানি ৭ মার্চ

মীনাক্ষীদের জামিনের আবেদন বাতিল, পরবর্তী শুনানি ৭ মার্চ

এরই মধ্যে অভিযোগ মীনাক্ষীর ওপর শারীরিক নির্যাতনের। সেই নিয়ে ছাত্র যুবরা বিক্ষোভ দেখান। তবে আজও মীনাক্ষীর জামিন না হওয়ায় কাল থেকে বিক্ষোভ আরো জোরদার হতে পারে বলে ওয়াকিবহাল মহলের খবর।

মীনাক্ষীদের জামিনের আবেদন বাতিল, পরবর্তী শুনানি ৭ মার্চ

মীনাক্ষীদের জামিনের আবেদন বাতিল, পরবর্তী শুনানি ৭ মার্চ


 জামিনের আবেদন নাকচ হল DYFI নেত্রী মীনাক্ষী মুখার্জি সহ জেল হেফাজতে থাকা ১৬ জন বাম কর্মীদের।


শুক্রবার হাওড়া জেলা আদালতে মীনাক্ষী সহ তাঁর সঙ্গে জেল হেফাজতে থাকা অন্যান্য বাম কর্মীদের জামিনের জন্য সওয়াল করেন সিপিআইএম নেতা এবং আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য এবং অন্যান্য আইনজীবীরা। বাদী এবং বিবাদী, দু'পক্ষের বক্তব্য শোনার পর আদালত মীনাক্ষীর জামিনের আবেদন নাকচ করে দেয়।  মীনাক্ষী এবং অন্যান্য বাম কর্মীদের অন্যতম আইনজীবী ইমতিয়াজ আহমেদ বলেন, 'আদালত জামিনের আবেদন নাকচ করেছে এবং আগামী ৭ মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য করেছে।' 

 

আমতার ছাত্রনেতা আনিস খান হত‍্যা কাণ্ডে হাওড়ার (গ্রামীণ) পুলিশ সুপারের অফিস ঘেরাও অভিযান করেন বাম ছাত্র-যুবরা। সেই অভিযানকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে গোলমালে জড়িয়ে যান বেশ কয়েকজন বিক্ষোভকারী। পাঁচলায় পুলিশ সুপারের অফিসের সামনে ধুন্ধুমার কাণ্ড ঘটে। আটক করা হয় মীনাক্ষী-সহ ১৬ জন বিক্ষোভকারীকে। পরে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। আপাতত সকলেই জেল হেফাজতে আছেন।  এরই মধ্যে অভিযোগ মীনাক্ষীর ওপর শারীরিক নির্যাতনের। সেই নিয়ে ছাত্র যুবরা বিক্ষোভ দেখান। তবে আজও মীনাক্ষীর জামিন না হওয়ায় কাল থেকে বিক্ষোভ আরো জোরদার হতে পারে বলে ওয়াকিবহাল মহলের খবর।

Your Opinion

We hate spam as much as you do