বুধবার দুপুর ১২ টা নাগাদ যাদবপুর এবং ঢাকুরিয়া রেললাইনে মাঝের ঝুপড়িতে ভয়াবহ আগুন লাগে। নিমেষের মধ্যে আগুনের লেলিহান শিখা গ্রাস করে একের পর এক ঝুপড়ি। ঘর থেকে কোনও ক্রমে বেরিয়ে আসেন স্থানীয়রা। আতঙ্কিত হয়ে পড়েন ঝুপড়িবাসী।
ঢাকুরিয়া রেল ঝুপড়িতে আগুন, নিঃস্ব হল বাসিন্দারা
27th March 2024
ঢাকুরিয়ায় রেল লাইনের ধারে ভয়াবহ অগ্নিকাণ্ড। পুড়ে ছাই হয়ে গেল ১৫-২০ টি ঝুপড়ি। আগুনের ফলে প্রায় সর্বস্ব খুইয়ে নিঃস্ব হয়ে পড়েছেন ঝুপড়ির বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, খবর দেওয়ার প্রায় দেড় থেকে দু’ঘণ্টা পর দমকল ঘটনাস্থলে এসে পৌঁছয়।
বুধবার দুপুর ১২ টা নাগাদ যাদবপুর এবং ঢাকুরিয়া রেললাইনে মাঝের ঝুপড়িতে ভয়াবহ আগুন লাগে। নিমেষের মধ্যে আগুনের লেলিহান শিখা গ্রাস করে একের পর এক ঝুপড়ি। ঘর থেকে কোনও ক্রমে বেরিয়ে আসেন স্থানীয়রা। আতঙ্কিত হয়ে পড়েন ঝুপড়িবাসী।
স্থানীয়দের দাবি, আগুন লাগার পর তাঁরা বিকট শব্দ শুনতে পান। তখনই ঘর থেকে বেরিয়ে আসেন। খবর দেওয়া হয় দমকলে। এদিকে একেবারে রেললাইন লাগোয়া ঝুপড়ি হওয়ায় আগুন লাগার পর শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আপ ও ডাউন লাইনে একের পর ট্রেন দাঁড়িয়ে পড়তে থাকে। ভোগান্তি পোহাতে হয় ট্রেন যাত্রীদেরও।
We hate spam as much as you do