বাম-কংগ্রেস জোটের ঝুলিতে ১৪ টি আসন গিয়েছে। ইন্ডিজেনিয়াস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা ১টি আসনে জিতেছে। তিপ্রা মোথা পার্টির প্রার্থীরা শেষ হাসি হেসেছেন ১৩
গতবার থেকে অনেক কম পেয়েও ত্রিপুরায় বিজেপিই সরকার গড়ছে জোটের ভোট বাড়ল
02March 2023
একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ত্রিপুরায় ক্ষমতায় এল বিজেপি। যে রাজ্যে মোট বিধানসভা কেন্দ্রের সংখ্যা ৬০। অর্থাৎ ম্যাজিক ফিগার হল ৩১। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিজেপি ৩২ টি আসনে জিতেছে। বাম-কংগ্রেস জোটের ঝুলিতে ১৪ টি আসন গিয়েছে। ইন্ডিজেনিয়াস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা ১টি আসনে জিতেছে। তিপ্রা মোথা পার্টির প্রার্থীরা শেষ হাসি হেসেছেন ১৩
ম্যাজিক ফিগারের আশপাশেই ওঠানামা করেছে বিজেপি। বেশ কয়েকটি কেন্দ্রে জোর টক্কর দিয়েছে বাম-বিজেপি। বেশ আসনে এগিয়ে তিপ্রামোথাও। এরমধ্যেই বিজেপির জন্য সুখবর। খুব সামান্য ব্যবধানে হলেও মুখরক্ষার জয় বিজেপির বিদায়ী মুখ্যমন্ত্রী মানিক সাহার। টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহাকে মাত্র ৮৩২টি ভোটে হারালেন তিনি।
অথচ মাত্র ৯ মাস আগেই ছবিটা এতটা খারাপ ছিল না। গত বছরের জুন মাসে উপনির্বাচনে এই কেন্দ্রে এই প্রার্থীকেই ৬ হাজার ১০৪ ভোটে হারিয়েছিলেন মানিক সাহা। ২০২৩ এর নির্বাচনে টাউন বড়দোয়ালি কেন্দ্রে ৫০ শতাংশ ভোট পেয়েছেন মানিক। অন্যদিকে, তাঁর প্রতিদ্বন্দ্বী বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী আশিস পেয়েছেন প্রায় ৪৭ শতাংশ ভোট। তৃণমূল প্রার্থীর ঝুলিতে দেড় শতাংশের সামান্য বেশি।
We hate spam as much as you do