ডেল্টা ও ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের পর কাপ্পা এসেছে ভারতের বাজারে৷ স্বাস্থ্যমন্ত্রী ডক্টর রঘু শর্মা জানিয়েছেন তাঁদের রাজ্যে কোভিড ১৯ -র নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত ১১ জন রোগী পাওয়া গেছে৷
উত্তরপ্রদেশের পর রাজস্থানে করোনার কাপ্পা ভ্যারিয়েন্ট ১১জনের শরীরে
উত্তরপ্রদেশের পর রাজস্থানে করোনার কাপ্পা সংক্রমণ ফের একবার নতুন মাত্রা নিল। ডেল্টা প্লাসের (delta plus) পর এখানে ইতিমধ্যেই পাওয়া গেছে নতুনভাবে মিউটেশন হয়ে তৈরি হওয়া করোনাভাইরাসের ভ্যারিয়েন্ট । ইতিমধ্যেই সেখান কাপ্পা (kappa) ভ্যারিয়েন্টে সংক্রমিত ১১ জন নতুন রোগী পাওয়া গেছে। যারমধ্যে আলোয়ারে ৪ জন, জয়পুরে ৪ জন, বারমেরে ২ জন, ভিলওয়াড়াতে ১ জন । এদের মধ্যে ৯ জন রোগীরে রিপোর্ট দিল্লিতে অবস্থিত আইজিআইবি ল্যাবরেটরি থেকে, ২ টি রিপোর্ট এসএমএ-র জিনোম সিকোয়েন্সিং থেকে পাওয়া গেছে। রাজ্যের স্বাস্থ্য সংক্রান্ত মন্ত্রী রঘু শর্মা নতুন ভ্যারিয়েন্ট পাওয়ার বিষয়টি সরকারিভাবে জানিয়েছেন।
ডেল্টা ও ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের পর কাপ্পা এসেছে ভারতের বাজারে৷ স্বাস্থ্যমন্ত্রী ডক্টর রঘু শর্মা জানিয়েছেন তাঁদের রাজ্যে কোভিড ১৯ -র নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত ১১ জন রোগী পাওয়া গেছে৷ ডক্টর শর্মা জানিয়েছেন, ১১ রোগীর মধ্যে আলোয়ারে ৪ জন, জয়পুরে ৪ জন, বারমেরে ২ জন, ভিলওয়াড়াতে ১ জন রয়েছেন৷ তিনি আরও জানিয়েছেন দিল্লি ও জয়পুরের ল্যাবরেটরি থেকে এই রিপোর্টগুলি কনফার্ম করা হয়েছে৷ তবে তাঁরা নতুন ভ্যারিয়েন্টের প্রাপ্তিতে যেমন ভীত ঠিক তেমনিই তারা একটু হলেও আশ্বস্ত কারণ ডেল্টা বা ডেল্টা প্লাসের থেকে কম ক্ষতিকারক এই কাপ্পা ভ্যারিয়েন্ট ৷
We hate spam as much as you do