Tranding

08:29 AM - 04 Feb 2026

Home / Politics / CBI-এর জিজ্ঞাসাবাদ পর্বে অভিষেক জানালেন কুন্তলকে চেনেন না!

CBI-এর জিজ্ঞাসাবাদ পর্বে অভিষেক জানালেন কুন্তলকে চেনেন না!

সিবিআই সূত্রে খবর, কুন্তলের চিঠি সামনে ফেলে অভিষেককে প্রশ্ন করা হয়। যদিও সিবিআই সূত্রে খবর, অভিষেক জানান কুন্তলের চিঠির বিষয়ে কিছু জানি না।

CBI-এর জিজ্ঞাসাবাদ পর্বে অভিষেক জানালেন কুন্তলকে চেনেন না!

CBI-এর জিজ্ঞাসাবাদ পর্বে অভিষেক জানালেন কুন্তলকে চেনেন না!

 20 May 2023 

 
 হাইকোর্টের নির্দেশে সিবিআইয়ের মুখোমুখি হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সৌমেন নন্দী বনাম রাজ্যের মামলায় কাল অভিষেককে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বাড়ি থেকে বেরিয়ে  নিজাম প্যালেসে পৌঁছে যান অভিষেক। এদিন সিবিআই অফিসাররা একের পর এক প্রশ্ন করা হয়। জানতে চাওয়া হয় 'অভিষেক বলার পরের দিনই কীভাবে একই কথা কুন্তলের মুখে?' সিবিআই সূত্রে খবর, কুন্তলের চিঠি সামনে ফেলে অভিষেককে প্রশ্ন করা হয়। যদিও সিবিআই সূত্রে খবর, অভিষেক জানান কুন্তলের চিঠির বিষয়ে কিছু জানি না।                                                 


এদিকে নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআই-তলবের মধ্যেই বিচারপতি অমৃতা সিন্হার রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১৮ মে, বিচারপতি অমৃতা সিন্হা অভিষেককে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। সিবিআই-কে লেখা চিঠিতে অভিষেক জানিয়েছেন, তিনি বিচারপতি সিন্হার নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন করেছেন। সোমবার জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানানো হয়েছে।                                                                             

Your Opinion

We hate spam as much as you do