কাঁথির জনসভায় মমতা ব্যানার্জি বলেন "ভোট এলেই ৫০০/১০০০ টাকা করে দিয়ে দেয়। গদ্দারদের অনেক টাকা তো ! করে খেয়েছে , আমি বুঝতেই পারিনি । আমি একটা বড় গাধা জানেন তো ! জ্যোতির্ময়দা বলল ৫০০০ কোটি টাকা করেছে। কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্ক , আরও কি সব আছে। হাজার হাজার কোটি টাকা। "
মমতা নিজেকে' গাধা' বললেন। অধীরের পাল্টা বাকিদের কাছে আরও কত টাকা আছে ?
কাঁথির জনসভায় মমতা ব্যানার্জি বলেন "ভোট এলেই ৫০০/১০০০ টাকা করে দিয়ে দেয়। গদ্দারদের অনেক টাকা তো ! করে খেয়েছে , আমি বুঝতেই পারিনি । আমি একটা বড় গাধা জানেন তো ! জ্যোতির্ময়দা বলল ৫০০০ কোটি টাকা করেছে। কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্ক , আরও কি সব আছে। হাজার হাজার কোটি টাকা। "
মমতা ব্যানার্জির এই কথা শুনে কংগ্রেস নেতা অধীর চৌধুরী প্রশ্ন করেন " মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ছোট্ট প্রশ্ন হাতেগোনা তৃনমুল থেকে যাওয়া বিজেপি যাওয়া লোকের কাছেই যদি ৫০০০ কোটি টাকা থাকে, যারা রয়ে গেলেন কত টাকা রয়েছে? তা দিয়ে বাংলার সব দেনা শোধ করা যাবে ?"
নির্বাচনের মুখে মমতা ব্যানার্জির এই মন্তব্য বহু প্রশ্ন আনছে। যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তিনি এই অভিযোগ আনলেন , তিনি তো তৃনমুলে থেকেই টাকা করেছেন। তাহলে দল কি জানত না ? এই অভিযোগ আছে ওয়াকিবহাল মহলের কাছে যে দলকে তৃনমুলের নেতারা প্রচুর টাকার জোগান দিতেন। প্রায় সবই হিসেব বহির্ভূত টাকা। তাই যদি উল্লিখিত টাকার কিছু অংশও সত্যি থাকে তাতে মমতা ব্যানার্জি এই দোষ এড়িয়ে যেতে পারেন না।
তীব্র বিরোধীতা সত্ত্বেও কংগ্রেস এবং বামফ্রন্টের বিরুদ্ধে গত প্রায় পঁয়তাল্লিশ বছরে এই ধরনের অভিযোগ কেউ করেনি।
We hate spam as much as you do