আর জি কর কাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার রাজাবাজার থেকে আরজি কর পর্যন্ত মিছিলের ডাক দিয়েছিল বামফ্রন্ট। মঙ্গলবার বিকালে রাজাবাজার থেকে শুরু হয় বামেদের সেই মিছিল। সিপিআইএম-সহ এই মিছিলে পা মেলাতে দেখা যায় সমস্ত শরিক দলকেই। মিছিলে উপস্থিত ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জী, দীপ্সিতা ধর, কলতান দাসগুপ্ত, সুজন চক্রবর্তী, সূর্যকান্ত মিশ্র –সহ বাম কর্মী সমর্থকেরা। মিছিলে হাঁটতে হাঁটতেই বিমান বসু বলেন, এ মিছিল মানুষের স্বতঃস্ফূর্ত মিছিল।
তুমুল উত্তেজনা বামেদের মিছিল ভাঙল ব্যারিকেড , শ্যামবাজার অবরুদ্ধ পাঁচ মাথার মোড়
03 Sep 2024
মঙ্গলবার আরজি কর কাণ্ডের প্রতিবাদে বামেদের মিছিল ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। রাজাবাজার থেকে শুরু হওয়া মিছিল শ্যামবাজার পৌঁছাতেই আটকে দেয় পুলিশ। রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন বাম নেতারা। শ্যামবাজার পাঁচ মাথার মোড় কার্যত অবরুদ্ধ।
আর জি কর কাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার রাজাবাজার থেকে আরজি কর পর্যন্ত মিছিলের ডাক দিয়েছিল বামফ্রন্ট। মঙ্গলবার বিকালে রাজাবাজার থেকে শুরু হয় বামেদের সেই মিছিল। সিপিআইএম-সহ এই মিছিলে পা মেলাতে দেখা যায় সমস্ত শরিক দলকেই। মিছিলে উপস্থিত ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জী, দীপ্সিতা ধর, কলতান দাসগুপ্ত, সুজন চক্রবর্তী, সূর্যকান্ত মিশ্র –সহ বাম কর্মী সমর্থকেরা। মিছিলে হাঁটতে হাঁটতেই বিমান বসু বলেন, এ মিছিল মানুষের স্বতঃস্ফূর্ত মিছিল।
বামেদের আরজি করের প্রতিবাদ মিছিল আটকানোর চেষ্টা করে পুলিশ ৷ বাস দিয়ে রাস্তা বন্ধ করার পাশাপাশি, আরেকটি লেনে রেলিং ও বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়ে দেয় পুলিশ ৷ তবে, সেই ব্যারিকেড উপড়ে মিছিল এগিয়ে যায় শ্যামবাজারের দিকে ৷
পিছু হটে ব্যারিকেড সরাল পুলিশ,
তবে, শ্যামবাজার মোড়ের কাছে এজেসি বোস রোডে ফের পুলিশ মীনাক্ষী মুখোপাধ্যায়দের মিছিল আটকে দেয় ৷ সেখানে মিছিলে যোগ দেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ৷ সেখানেও একটি স্কুল বাস দিয়ে রাস্তা আটকে দেয় পুলিশ ৷ আরজি কর হাসপাতাল পর্যন্ত যেতে না-পেরে শ্যামবাজার মোড়ে অবস্থান বিক্ষোভে বসে পড়েন তাঁরা ৷ এই অবস্থান বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে যায় শ্যামবাজার পাঁচমাথার মোড় ৷ একাধিক রাস্তায় যানজট তৈরি হয়েছে ৷
শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন বাম নেতারা। যার ফলে কার্যত অবরুদ্ধ হয়ে যায় শ্যামবাজার পাঁচ মাথার মোড়।
প্রতিবাদে রাস্তায় বসে পড়েন বিমান বসু, মহম্মদ সেলিম, মীনাক্ষীরা।
We hate spam as much as you do