বলিউড ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে কেজরিওয়ালের মন্তব্যের প্রেক্ষিতে বুধবার তাঁর বাড়ির সামনে বিক্ষোভ কর্মসূচি নেয় বিজেপি-র যুব মোর্চা। এ দিনের বিক্ষোভ মিছিলেন উপস্থিত ছিলেন যুবমোর্চার নেতা তেজস্বী সূর্য, বৈভব সিংহ প্রমুখ। পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পডেন বিক্ষোভকারীরা। কেজরিওয়ালের বাড়ির দরজায় লাগিয়ে দেওয়া হয় গেরুয়া রং।
কেজরিওয়ালের বাড়িতে বিজেপির হামলা! বিজেপির বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে খুনের চেষ্টার অভিযোগ আপ-এর
মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির সামনে বিক্ষোভ দেখাচ্ছিল বিজেপির যুবমোর্চা। আচমকা তাঁর বাড়িতে হামলার অভিযোগ। একই সঙ্গে আম আদমি পার্টির (আপ) অভিযোগ, দিল্লির মুখ্যমন্ত্রীকে খুনের চেষ্টা করছে বিজেপি।
ঘটনায় প্রকাশ, বলিউড ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে কেজরিওয়ালের মন্তব্যের প্রেক্ষিতে বুধবার তাঁর বাড়ির সামনে বিক্ষোভ কর্মসূচি নেয় বিজেপি-র যুব মোর্চা। এ দিনের বিক্ষোভ মিছিলেন উপস্থিত ছিলেন যুবমোর্চার নেতা তেজস্বী সূর্য, বৈভব সিংহ প্রমুখ। পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পডেন বিক্ষোভকারীরা। কেজরিওয়ালের বাড়ির দরজায় লাগিয়ে দেওয়া হয় গেরুয়া রং।
এ দিনের ঘটনায় সরাসরি বিজেপি-র দিকে অভিযোগের আঙুল তুলেছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া। তাঁর চাঞ্চল্যকর দাবি, কেজরিওয়ালকে “হত্যা” করতে চায় বিজেপি। কারণ ভোটে তাঁকে হারাতে পারেনি গেরুয়া শিবির। তিনি আরও বলেন, রাজনৈতিক কর্মসূচি একটা অজুহাত এবং এটা একটা স্পষ্ট ফৌজদারি মামলা।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দিল্লি বিধানসভায় তার সাম্প্রতিক ভাষণ সম্পর্কে খুলেছিলেন যেখানে তিনি কাশ্মীর ফাইলস সম্পর্কে দীর্ঘ কথা বলেছিলেন।
কাশ্মীর ফাইলস সিনেমা নিয়ে রমরমার সময় কেজরিওয়াল এর আগে স্পষ্ট করেন যে তিনি 'বিজেপি এবং কাশ্মীর ফাইলসকে কত দেখছেন অবাক হয়ে যাচ্ছেন। 'আমরা বিজেপিকে নিয়ে হাসাহাসি করছিলাম। বিজেপি কাশ্মীরি পণ্ডিতদের পুনর্বাসনের পরিবর্তে কৌশলে লিপ্ত হচ্ছে। বিজেপি এবং তার কর্মীরা সর্বত্র সিনেমার পোস্টার সাঁটাচ্ছে। এই জন্যই কি বিজেপি নেতারা রাজনীতিতে এসেছেন? কেজরিওয়াল তার বক্তৃতায় কাশ্মীর ফাইলের প্রচারের জন্য বিজেপিকে কটাক্ষ করেছিলেন। বলেছিলেন এতই যদি ছবি মানুষের জন্য দেখা প্রয়োজন মনে হয় তাহলে ইউটিউবে আপলোড করে দেওয়া হোক। তাহলেই তো সবাই বিনামূল্যে দেখতে পাবে। লোকদেখানো কথাবার্তা বলে এমন সিনেমার প্রচার এবং টাকা পকেটে ঢোকানোর মানে কী? এরপরে আজকের এই ঘটনা।
আপ নেতা সিসোদিয়া সংবাদ মাধ্যমের কাছে বলেন, “বিজেপির গুন্ডারা আজ পুলিশের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে পৌঁছেছে। নির্বাচনে তাঁকে হারাতে পারবে না, তাই তাঁরা কেজরিওয়ালকে খুন করতে চায়”।
শুধু সিসোদিয়া নন, আপ-এর অনেক নেতা এই ঘটনায় আক্রমণ শানিয়েছেন বিজেপি এবং পুলিশের বিরুদ্ধে। তাঁদের অভিযোগ, বিজেপি নেতা-কর্মীদের মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছানোর অনুমতি দিয়ে ভাঙচুর ও হিংসার ঘটনায় মদত দিয়েছে পুলিশ।
বেশ কিছু ভিডিয়োয় দেখা যায়, কাশ্মীরী পণ্ডিতদের “অপমান”-এর নিন্দা করে মুখ্যমন্ত্রীর বাসভবনের বাইরে রাখা ব্যারিকেডে সরানো নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ছেন বিক্ষোভকারীরা। তাঁদের হাতে রয়েছে বিজেপি-র পতাকা এবং প্ল্যাকার্ড। নিরাপত্তা বেষ্টনী টপকে বেশ কয়েক জনকে ভিতরে ঢুকতেও দেখা যায়। শুধু তাই নয়, ঘটনাস্থলের সিসিটিভি ভেঙে ফেলার অভিযোগও উঠেছে।
ছবি ajtak বাংলা
We hate spam as much as you do