Tranding

10:27 AM - 04 Feb 2026

Home / Education / ​‘রবীন্দ্র-নজরুলের চেয়ে কম নন মমতা’, নদিয়ার স্কুলের প্রধান শিক্ষকের মত

​‘রবীন্দ্র-নজরুলের চেয়ে কম নন মমতা’, নদিয়ার স্কুলের প্রধান শিক্ষকের মত

প্রতি বছর এলাকার অন্যান্য স্কুলের মত এই স্কুলের বুক লিস্টের প্রথম পাতায় কোনও মনীষীর ছবি ছাপা হত। কিন্তু এবছর স্কুলের বুক লিস্ট প্রকাশের পর দেখা যায় প্রথম পাতাতে মুখ্যমন্ত্রীর ছবি। এই ঘটনা প্রকাশ্যে আসতেই বিতর্ক দানা বাঁধে।

​‘রবীন্দ্র-নজরুলের চেয়ে কম নন মমতা’, নদিয়ার স্কুলের প্রধান শিক্ষকের মত

​‘রবীন্দ্র-নজরুলের চেয়ে কম নন মমতা’, নদিয়ার স্কুলের প্রধান শিক্ষকের মত


 January 8, 2023 

স্কুলের বুক লিস্টে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের  ছবি ছাপিয়ে বিতর্কের মুখে প্রধান শিক্ষক। স্কুল বইয়ের তালিকা বা বুক লিস্ট প্রকাশ করার পর দেখা যায় প্রথম পাতাতে মনীষীদের বদলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাপানো হয়েছে। এই ঘটনা নিয়ে বিতর্কের মুখে নদিয়ার হোগলবেড়িয়া থানার হোগলবেড়িয়া আদর্শ শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক গিরীন্দ্রনাথ দাস।

 

স্থানীয় অভিভাবকদের অভিযোগ, প্রধান শিক্ষক নিজের মর্জি মতো স্কুলের সমস্ত কাজ পরিচালনা করেন। পরিচলন সমিতি বা কারও সঙ্গে কোনও আলোচনার ধার ধারেন না। প্রতি বছর এলাকার অন্যান্য স্কুলের মত এই স্কুলের বুক লিস্টের প্রথম পাতায় কোনও মনীষীর ছবি ছাপা হত। কিন্তু এবছর স্কুলের বুক লিস্ট প্রকাশের পর দেখা যায় প্রথম পাতাতে মুখ্যমন্ত্রীর ছবি। এই ঘটনা প্রকাশ্যে আসতেই বিতর্ক দানা বাঁধে।


স্কুলের প্রধান শিক্ষক গিরীন্দ্রনাথ দাসের দাবি, “আমি মুখ্যমন্ত্রীর অন্ধ ভক্ত। তিনি রাজ্যের উন্নয়নের কাণ্ডারী। রবীন্দ্র-নজরুলের চেয়ে তিনি কোনও অংশে কম নন। তাছাড়া আমাদের মুখ্যমন্ত্রী একজন রাষ্ট্রনায়ক। সেই হিসেবে স্কুলের বুক লিস্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাপানো কোনও অপরাধ নয়। উনি রাজ্যের মুখ্যমন্ত্রী, ওঁর ছবি দেওয়া খাতা তো আমরা স্কুলে পড়ুয়াদের মধ্যে বিলি করছি। তাহলে বুক লিস্টে তাঁর ছবি থাকলে আপত্তি কোথায়?” একইসঙ্গে তাঁর স্পষ্ট কথা, “আমার কাজের মধ্যে কোন ভুল নেই।” স্কুল পরিচালন সমিতির সভাপতি সনৎ সরকার জানান, “সাধারণত স্কুলের পাঠ্যপুস্তকের তালিকাতে মণীষীদের ছবি ছাপানোর রেওয়াজ দীর্ঘদিনের। তবে আমাদের স্কুলের বুক লিস্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাপানো ভুল না ঠিক, বলতে পারব না। তিনি তাঁর মর্জিমতো স্কুল চালান, কারও সঙ্গে কোনও আলোচনা করার প্রয়োজন মনে করেন না। আমাদের স্কুলের প্রধান শিক্ষক সকলের সঙ্গে যদি আলোচনা করে বিষয়টি করতেন তাহলে এই নিয়ে বিতর্কে সৃষ্টি হত না।”


এ প্রসঙ্গে সিপিএমের করিমপুর-১ এরিয়া কমিটির সম্পাদক সন্দীপক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, “তৃণমূলের ইন্ধন ছাড়া এটা কখনওই সম্ভব না। সারা পশ্চিমবঙ্গজুড়ে শিক্ষাব্যবস্থাটাই দুর্নীতিতে ডুবে গিয়েছে। এবারে বুক লিস্টে মুখ্যমন্ত্রীর ছবি ছাপিয়ে শিক্ষাব্যবস্থাটাকে কলুষিত করেছে।” 

খবর সংগ্রহ - প্রতিদিন পত্রিকা থেকে। 

Your Opinion

We hate spam as much as you do