Tranding

07:07 PM - 10 May 2026

Home / Other Districts / নতুন বিজেপি সরকার গড়তেই ব্যাপক প্রশাসনিক রদবদল, বদলি ৪৬ অফিসার

নতুন বিজেপি সরকার গড়তেই ব্যাপক প্রশাসনিক রদবদল, বদলি ৪৬ অফিসার

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৬২ জন ডব্লিউবিসিএস অফিসারকে বদলি করা হয়েছে। এরমধ্যে ১৬ জন অফিসারকে বদলি করা হয়েছে সিএমও দফতরে। স্পেশাল সেক্রেটারি, অ্যাডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, সিনিয়র ডেপুটি সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি ব়্যাঙ্কের আধিকারিকদের মুখ্যমন্ত্রীর দফতরে বদলি করা হয়েছে বলে বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে।

নতুন বিজেপি সরকার গড়তেই ব্যাপক প্রশাসনিক রদবদল, বদলি ৪৬ অফিসার

নতুন বিজেপি সরকার গড়তেই ব্যাপক প্রশাসনিক রদবদল, বদলি ৪৬ অফিসার

 ১০ মে ২০২৬

 শনিবার মোদীর উপস্থিতিতে বঙ্গে নতুন সরকার গঠন করল বিজেপি। মুখ্যমন্ত্রী হিসবে শপথ নেওয়ার পরেই উপদেষ্টা ও ব্যক্তিগত সচিব পেয়েছেন শুভেন্দু অধিকারী। এবার রাজ্য সরকারের অফিসারদের রদবদল করা হল। এনিয়ে রাজ্য সরকারের তরফে দুটি আলাদা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৬২ জন ডব্লিউবিসিএস অফিসারকে বদলি করা হয়েছে। এরমধ্যে ১৬ জন অফিসারকে বদলি করা হয়েছে সিএমও দফতরে। স্পেশাল সেক্রেটারি, অ্যাডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, সিনিয়র ডেপুটি সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি ব়্যাঙ্কের আধিকারিকদের মুখ্যমন্ত্রীর দফতরে বদলি করা হয়েছে বলে বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে।

এছাড়াও, এদিন আরও একটি বিজ্ঞপ্তি জারি করে আরও ৪৬ জন ডব্লিউবিসিএস অফিসারকে বদলি করা রাজ্যের বিভিন্ন দফতরে। 

জানা গিয়েছে, এই সব অফিসাররা প্রত্যেকেই পুরনো মন্ত্রিসভার মন্ত্রীদের ব্যক্তিগত সচিব বা ওএসডি হিসেবে কর্মরত ছিলেন। উল্লেখ্যে, নতুন ব্যক্তিগত সচিব এবং উপদেষ্টা পেয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সচিবের নাম শান্তনু বালা।

তিনি প্রাক্তন আইএএস অফিসার। অন্যদিকে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হয়েছেন আইএঅফিসার সুব্রত গুপ্ত। এর আগে তিনি রাজ্যে বিধানসভা নির্বাচনের বিশেষ পর্যবেক্ষক ছিলেন। জানা গিয়েছে, শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সচিব হওয়ার আগে দক্ষিণ ২৪ পরগনার জেলা শাশক ছিলেন। পাশাপাশি কোচবিহার ও মুর্শিদাবাদ জেলার এডিএম হিসেবেও দায়িত্ব সামলেছেন শান্তনু। তিনি ২০১৭ ব্যাচের আইপিএস অফিসার। 

Your Opinion

We hate spam as much as you do