Tranding

01:36 AM - 05 Jun 2026

Home / Politics / শুভেন্দু মন্ত্রীসভার সম্প্রসারণ  শপথ নিলেন আরও ৩৫ জন, বিভিন্ন জেলার মন্ত্রী হলেন

শুভেন্দু মন্ত্রীসভার সম্প্রসারণ  শপথ নিলেন আরও ৩৫ জন, বিভিন্ন জেলার মন্ত্রী হলেন

সোমবার যে ৩৫ জন মন্ত্রী শপথ নিয়েছেন তাঁদের মধ্যে পাহাড় এবং সমতলের অধিকাংশ জেলারই প্রতিনিধিত্ব রয়েছে৷ এবারেও উত্তরবঙ্গ থেকে দুর্দান্ত ফল করেছে বিজেপি৷ শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভাতেও উত্তরবঙ্গ থেকে রয়েছেন ১০ জন প্রতিনিধি৷

শুভেন্দু মন্ত্রীসভার সম্প্রসারণ  শপথ নিলেন আরও ৩৫ জন, বিভিন্ন জেলার মন্ত্রী হলেন

শুভেন্দু মন্ত্রীসভার সম্প্রসারণ  শপথ নিলেন আরও ৩৫ জন, বিভিন্ন জেলার মন্ত্রী হলেন

Jun 01, 2026 

রাজ্য মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রী সহ সর্বোচ্চ ৪৪ জন মন্ত্রী থাকতে পারেন৷ সোমবার ৩৫ জন মন্ত্রীর শপথগ্রহণের পর শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার সদস্য সংখ্যা দাঁড়াল ৪১৷

সোমবার যে ৩৫ জন মন্ত্রী শপথ নিয়েছেন তাঁদের মধ্যে পাহাড় এবং সমতলের অধিকাংশ জেলারই প্রতিনিধিত্ব রয়েছে৷ এবারেও উত্তরবঙ্গ থেকে দুর্দান্ত ফল করেছে বিজেপি৷ শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভাতেও উত্তরবঙ্গ থেকে রয়েছেন ১০ জন প্রতিনিধি৷

এক নজরে দেখে নেওয়া যাক, রাজ্য মন্ত্রিসভায় কোন জেলা থেকে কতজন প্রতিনিধি থাকলেন?

কলকাতা থেকে মন্ত্রী হয়েছেন ৩ জন

মুখ্যমন্ত্রীর নিজের জেলা পূর্ব মেদিনীপুর থেকে মন্ত্রিসভায় রয়েছেন ৪ জন প্রতিনিধি

উত্তর চব্বিশ পরগণা থেকে মন্ত্রী হলেন ৪ জন

পশ্চিম মেদিনীপুর থেকে ক্যাবিনেট মন্ত্রী হয়েছেন ১ জন

দক্ষিণ ২৪ পরগণা থেকে মন্ত্রী হয়েছেন ২ জন

পুরুলিয়া থেকে মন্ত্রী হয়েছেন ১ জন

ঝাড়গ্রাম থেকে মন্ত্রী হয়েছেন ২ জন

বাঁকুড়া থেকে মন্ত্রী হয়েছেন ২ জন

বীরভূম থেকে মন্ত্রিসভায়  ২ জন

পূর্ব বর্ধমান জেলা থেকে প্রথমবার জয়ী হওয়া দু জন মহিলা বিধায়ক হয়েই মন্ত্রী হলেন

পশ্চিম বর্ধমান জেলা থেকেও মন্ত্রিসভায় থাকছেন ২ জন সদস্য

কলকাতা থেকে জয়ী যে বিধায়করা মন্ত্রী হয়েছেন তাঁরা হলেন মানিকতলা কেন্দ্রের বিধায়ক তাপস রায়, শ্যামপুকুর কেন্দ্রের বিধায়ক পূর্ণিমা চক্রবর্তী, রাসবিহারী কেন্দ্রের বিধায়ক স্বপন দাশগুপ্ত আজ শপথ নিয়েছেন৷ আর মুখ্যমন্ত্রী নিজে ভবানীপুর কেন্দ্রের বিধায়ক৷

সোমবার পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মোট ১৩ জন বিধায়ক৷ প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ১৯ জন বিধায়ক৷ স্বাধীন দায়িত্বপ্রাপ্ত হিসেবে শপথ নিয়েছেন ৩ জন মন্ত্রী৷

সবমিলিয়ে শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় ভারসাম্য রক্ষার উপরেই জোর দেওয়া হয়েছে৷ শুধু অধিকাংশ জেলা থেকে প্রতিনিধিত্বই নয়, সমাজের বিভিন্ন পেশার মানুষ জায়গা পেয়েছেন রাজ্য মন্ত্রিসভায়৷ শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন ৭ জন মহিলা মন্ত্রীও৷ তবে যেহেতু রাজ্য মন্ত্রিসভায় সর্বোচ্চ ৪৪ জন সদস্য থাকতে পারেন, তাই সোমবারের পরেও আরও ৩ জনকে মন্ত্রিসভায় যুক্ত করার সুযোগ থাকল৷

Your Opinion

We hate spam as much as you do