Tranding

01:03 AM - 09 Jun 2026

Home / Politics / যাদবপুরে বুলডোজার রুখতে গ্রেফতার  সৃজন সহ পাঁচ জনের জামিন হল

যাদবপুরে বুলডোজার রুখতে গ্রেফতার  সৃজন সহ পাঁচ জনের জামিন হল

বুলডোজারের সামনে শুয়ে পড়ে চলে তুমুল প্রতিরোধ। দীর্ঘক্ষণ অপেক্ষার পরেও যখন আন্দোলনকারীরা একচুল সরেননি, তখনই অ্যাকশনে নামে পুলিশ, আরপিএফ এবং বিশাল কেন্দ্রীয় বাহিনী। ব্যারিকেড করে ঘিরে ফেলা হয় গোটা এলাকা। প্রতিরোধ ভাঙতে শুরু হয় বেপরোয়া লাঠিচার্জ। পুলিশের লাঠির ঘায়ে সুজন চক্রবর্তী সহ বহু বাম নেতা-কর্মী রক্তাক্ত হন। এর পরেই সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে সৃজন ভট্টাচার্যকে গ্রেফতার করে পুলিশ ভ্যানে তোলা হয়।

যাদবপুরে বুলডোজার রুখতে গ্রেফতার  সৃজন সহ পাঁচ জনের জামিন হল

যাদবপুরে বুলডোজার রুখতে গ্রেফতার  সৃজন সহ পাঁচ জনের জামিন হল

8 June 2026

সোমবার দুপুরে আলিপুর আদালতে চত্তরে বাম নেতা কর্মীদের মধ্যে দেখা গেল তুমুল উত্তেজনা। যাদবপুরে রবিবার রাতে হকার উচ্ছেদ অভিযান-পর্বে গ্রেফতার সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য-সহ পাঁচ জনকে জামিন দিল আদালত। সোমবার বিচারক এক হাজার টাকা করে ব্যক্তিগত বন্ডে জামিনের আবেদন মঞ্জুর করেছেন। আগামী ৩ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি।

সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় এসএফআই (SFI)-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্যকে (Srijan Bhattacharya)। জানা গিয়েছে, জেলবন্দি বাম নেতার ওপর আইনি খাঁড়া আরও শক্ত করে পুলিশ। জানা গেছে, সৃজনের বিরুদ্ধে মোট ৭টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে ২টি ধারা জামিন অযোগ্য ছিল বলেই জানা গিয়েছে।

মধ্যরাতে তুলকালাম যাদবপুরে, চলল লাঠিচার্জ

ঘটনার সূত্রপাত রবিবার রাতে। যাদবপুর স্টেশন রোডের হকারদের দোকান ভাঙতে হাজির হয় বুলডোজার। এই খবর চাউর হতেই মুহূর্তের মধ্যে স্টেশন চত্বরে ভিড় জমাতে শুরু করেন হকার এবং সাধারণ মানুষ। তাঁদের পাশে দাঁড়িয়ে উচ্ছেদ রুখতে মাঠে নামেন সুজন চক্রবর্তী, সৃজন ভট্টাচার্য সহ একাধিক বাম নেতৃত্ব।

বুলডোজারের সামনে শুয়ে পড়ে চলে তুমুল প্রতিরোধ। দীর্ঘক্ষণ অপেক্ষার পরেও যখন আন্দোলনকারীরা একচুল সরেননি, তখনই অ্যাকশনে নামে পুলিশ, আরপিএফ এবং বিশাল কেন্দ্রীয় বাহিনী। ব্যারিকেড করে ঘিরে ফেলা হয় গোটা এলাকা। প্রতিরোধ ভাঙতে শুরু হয় বেপরোয়া লাঠিচার্জ। পুলিশের লাঠির ঘায়ে সুজন চক্রবর্তী সহ বহু বাম নেতা-কর্মী রক্তাক্ত হন। এর পরেই সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে সৃজন ভট্টাচার্যকে গ্রেফতার করে পুলিশ ভ্যানে তোলা হয়।

‘আদালতকে উপেক্ষা করছে রেল’, হুঙ্কার সৃজনের

গ্রেফতারির পর পুলিশ ভ্যানে ওঠার সময়েও সুর চড়াতে দেখা যায় এসএফআই নেতাকে। ক্ষোভ উগরে দিয়ে সৃজন ভট্টাচার্য বলেন, “সম্পূর্ণ বেআইনি কাজ করছে রেল। দেশের আদালত এবং আইনকে বুড়ো আঙুল দেখিয়ে, কোনওরকম পুনর্বাসন না দিয়ে রাতের অন্ধকারে উচ্ছেদ করতে এসেছিল। আমরা গরিব মানুষের রুটি-রুজির লড়াইয়ে পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব।”

এদিকে সৃজনদের গ্রেফতারির খবর ছড়াতেই ভোররাত থেকে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে যাদবপুর। সুকান্ত সেতু এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন ছাত্রছাত্রীরা।
 
Your Opinion

We hate spam as much as you do