ভারতের রাজনীতিতে ফের চমক। ‘Cockroach Janata Party (CJP)’ নিয়ে চর্চা ও আলোচনার মধ্যেই এবার নতুন দল গঠনের ঘোষণা করলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মার্কণ্ডেয় কাটজু ( Markandey Katju )। এই দলের নাম আবার ইস্ক করো পার্টি (‘Ishq Karo Party’ ) ছোট করে বললে IKP। প্রথমে অনেকেই ভেবেছিলেন এই কাটজুর এই নতুন দল আসলে ককরোচ পার্টিকে কটাক্ষ করার জন্যই, কেউ আবার পার্টির এমন নাম দেখে অবাক হয়ে যান ! কী কাজ হবে এদের, আদৌ কি সিরিয়স কিছু? আলোচনা শুরু হয়। তবে সবটা বুঝিয়ে দিয়েছেন প্রাক্তন বিচারপতিই।
'করোচের পর 'ইস্ক করো পার্টি'! তৈরি করলেন প্রাক্তন বিচারপতি মার্কণ্ডেয় কাটজু
10 Jun 2026
‘Cockroach Janata Party (CJP)’ নিয়ে চর্চা ও আলোচনার মধ্যেই এবার নতুন দল গঠনের ঘোষণা করলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি
Ishq Karo Party : 'ককরোচ পার্টি'কে তীব্র কটাক্ষ! দেশে আরও এক দলের সূচনা 'ইস্ক করো পার্টি', মহুয়াকে যোগ দিতে অনুরোধ
'ককরোচ পার্টি'কে তীব্র কটাক্ষ! দেশে আরও এক দলের সূচনা 'ইস্ক করো পার্টি'
ভারতের রাজনীতিতে ফের চমক। ‘Cockroach Janata Party (CJP)’ নিয়ে চর্চা ও আলোচনার মধ্যেই এবার নতুন দল গঠনের ঘোষণা করলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মার্কণ্ডেয় কাটজু ( Markandey Katju )। এই দলের নাম আবার ইস্ক করো পার্টি (‘Ishq Karo Party’ ) ছোট করে বললে IKP। প্রথমে অনেকেই ভেবেছিলেন এই কাটজুর এই নতুন দল আসলে ককরোচ পার্টিকে কটাক্ষ করার জন্যই, কেউ আবার পার্টির এমন নাম দেখে অবাক হয়ে যান ! কী কাজ হবে এদের, আদৌ কি সিরিয়স কিছু? আলোচনা শুরু হয়। তবে সবটা বুঝিয়ে দিয়েছেন প্রাক্তন বিচারপতিই।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ দীর্ঘ পোস্ট করে কাটজু জানান, অনেকেই এই দলের নাম শুনে এটিকে মজার বিষয় বা ‘ভ্যালেন্টাইনস ডে’-ধাঁচের প্রেম প্রচারের উদ্যোগ ভাবতে পারেন। কিন্তু তাঁর দাবি, IKP আসলে ভারতের গভীর সামাজিক ও অর্থনৈতিক সংকট মোকাবিলার একটি “অত্যন্ত সিরিয়াস প্রচেষ্টা”।
সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মার্কণ্ডেয় কাটজু সম্প্রতি অনলাইনে শুরু করা তাঁর রাজনৈতিক দলে 'ইস্ক করো পার্টি'-তে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে এই আমন্ত্রণটি জানান তিনি। এই নতুন দলের স্লোগান হল "যুদ্ধ নয়, প্রেম করুন"
কী বললেন বিচারপতি কাটজু?
কাটজুর মতে, বর্তমানে ভারত ভয়াবহ দারিদ্র্য, বেকারত্ব, শিশু অপুষ্টি, স্বাস্থ্য পরিষেবার অভাব, শিক্ষার সংকট এবং দ্রব্যমূল্য বৃদ্ধির সমস্যায় জর্জরিত। তাঁর বক্তব্য, এই সমস্যাগুলির সমাধান সম্ভব নয়, যদি মানুষ জাতপাত, ধর্ম ও বর্ণের ভিত্তিতে বিভক্ত থাকে।
তিনি অভিযোগ করেন, “স্বার্থপর রাজনীতিবিদরা শুধুমাত্র ক্ষমতা ও ভোটব্যাঙ্কের জন্য মানুষকে ভাগ করে দিচ্ছেন।” IKP-র মূল লক্ষ্য হবে মানুষের মধ্যে ঐক্য ও ভালোবাসা তৈরি করা। কাটজু লেখেন, “আমাদের দেশের সব মানুষের প্রতি ভালোবাসা (ইশ্ক) থাকতে হবে, ধর্ম, জাত বা বর্ণ নির্বিশেষে। তবেই জনগণের মুক্তির জন্য বড় আন্দোলন সম্ভব।”
IKP-তে যোগ দেওয়ার ডাক
পোস্টে তিনি জানান, যারা IKP-তে যোগ দিতে চান, তাঁরা [email protected]-এ যোগাযোগ করতে পারেন।
CJP-কে কটাক্ষ কাটজুর
এদিকে, সম্প্রতি দিল্লির জন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির ( Cockroach Janata Party) প্রথম বিক্ষোভ কর্মসূচি সাড়া ফেলেছে। এ উদ্যোগের তীব্র কটাক্ষ করেন কাটজু। CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে-কে ( Abhijeet Dipke ) সরাসরি “ইডিয়ট” বলেও আক্রমণ করেন তিনি। তাঁর বক্তব্য, CJP-র অন্যতম দাবি ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ( Dharmendra Pradhan ) এর পদত্যাগ। কিন্তু কাটজুর প্রশ্ন, “একজন মন্ত্রী পদত্যাগ করলে তাঁর জায়গায় অন্য মন্ত্রী আসবেন। তাতে আসল সমস্যার কী পরিবর্তন হবে?” তিনি X-এ লেখেন, “অভিজিৎ দীপকে যে একজন বোকা, তার প্রমাণ স্পষ্ট। কারণ তাঁর অন্যতম প্রধান দাবি হল ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। কিন্তু তিনি পদত্যাগ করলেও তাঁর জায়গায় আরেকজন মন্ত্রী আসবেন। তাহলে তাতে কী পরিবর্তন হবে?”
We hate spam as much as you do