Tranding

05:15 AM - 17 Jun 2026

Home / Politics / জগদ্দল স্টেশনে নোটিশহীন হকার উচ্ছেদের চেষ্টার প্রবল প্রতিরোধ সিটুর নেতৃত্বে হকাররা

জগদ্দল স্টেশনে নোটিশহীন হকার উচ্ছেদের চেষ্টার প্রবল প্রতিরোধ সিটুর নেতৃত্বে হকাররা

সিআইটিইউ'র নেতৃত্বে হকাররা প্রতিরোধ শুরু করে। হকারদের সংগ্ৰামী মেজাজ দেখে পিছু হটতে বাধ্য হয় রেল পুলিশ। এরপর হকাররা সিআইটিইউ'র লাল ঝান্ডা নিয়ে মিছিল বের করে। এই মিছিল জগদ্দল ষ্টেশন পরিক্রমা করে।

জগদ্দল স্টেশনে নোটিশহীন হকার উচ্ছেদের চেষ্টার প্রবল প্রতিরোধ সিটুর নেতৃত্বে হকাররা

জগদ্দল স্টেশনে নোটিশহীন হকার উচ্ছেদের চেষ্টার প্রবল প্রতিরোধ সিটুর নেতৃত্বে হকাররা

 26 May 2026  

 
জগদ্দল ষ্টেশনে হকার উচ্ছেদ করতে এসে হকারদের প্রতিরোধের মুখে পরে আরপিএফ। সিআইটিইউ নেত্রী গার্গী চ্যাটার্জী-র নেতৃত্বে হকাররা প্রতিরোধ গড়ে তোলে। হকার উচ্ছেদের কোনও নোটিশ রেল কর্তৃপক্ষ এখানে দেয়নি। আচমকা রেল কর্তৃপক্ষ বিশাল পুলিশবাহিনী ও কেন্দ্রীয় বাহিনী নিয়ে জগদ্দল ষ্টেশনে উপস্থিত হয়। হকাররা প্রবল বিক্ষোভ দেখায়। হকারদের প্রতিরোধ বিক্ষোভের মুখে পিছু হটতে বাধ্য হয় রেল পুলিশ।
সোমবার সকালে জগদ্দল রেল ষ্টেশনে হকারদের উচ্ছেদের জন্য রেল পুলিশ এসে উপস্থিত হয়। সেই সময় রেল বস্তিও ভাঙার চেষ্টা করে তাঁরা। একটি দোকান ভাঙার কাজ শুরু হয়ে গিয়েছিলো। এই খবর পেয়ে সিআইটিইউ নেত্রী গার্গী চ্যাটার্জী, নারায়ন রায়  সহ সিপিআই(এম) ও সিআইটিইউ কর্মীরা জগদ্দল ষ্টেশনে গিয়ে হকারদের নিয়ে প্রতিরোধ গড়ে তোলে। হকার উচ্ছেদের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। আরপিএফ হকার উচ্ছেদ করবেই এই মনোভাবে অনড় থাকেলেও, সিআইটিইউ-র নেতৃত্বে হকাররা এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। রেল পুলিশের সঙ্গে তীব্র বচসা শুরু হয়। হকারদের বক্তব্য, আমরা শেষ রক্তবিন্দু দিয়ে প্রতিরোধ করবো। সিআইটিইউ'র নেতৃত্বে হকাররা প্রতিরোধ শুরু করে। হকারদের সংগ্ৰামী মেজাজ দেখে পিছু হটতে বাধ্য হয় রেল পুলিশ। এরপর হকাররা সিআইটিইউ'র লাল ঝান্ডা নিয়ে মিছিল বের করে। এই মিছিল জগদ্দল ষ্টেশন পরিক্রমা করে।
রেল হকারদের সামনে সিআইটিইউ উওর চব্বিশ পরগনা জেলা কমিটির সম্পাদক গার্গী চ্যাটার্জী বলেন, রেল হকারদের পুর্নবাসন ছাড়া উচ্ছেদ করা যাবে না। রেল কর্তৃপক্ষ অন্যায়ভাবে হকারদের উচ্ছেদ করতে চাইছে। এরা দীর্ঘদিন ধরে এখানে হকারী করে নিজেদের জীবন জীবিকা নির্বাহ করে। সিআইটিইউ এই হকারদের পাশে আছে।

Your Opinion

We hate spam as much as you do