Tranding

12:36 AM - 28 Jun 2026

Home / Sports / বিশ্বকাপে অঘটন, গ্রুপ পর্ব থেকে বিদায় উরুগুয়ের, সৌদির সঙ্গে ড্র করে ছোট্ট কেপ ভার্দে নকআউটে 

বিশ্বকাপে অঘটন, গ্রুপ পর্ব থেকে বিদায় উরুগুয়ের, সৌদির সঙ্গে ড্র করে ছোট্ট কেপ ভার্দে নকআউটে 

বিশ্বকাপে অঘটন, গ্রুপ পর্ব থেকে বিদায় উরুগুয়ের, সৌদির সঙ্গে ড্র করে ছোট্ট কেপ ভার্দে নকআউটে 

বিশ্বকাপে অঘটন, গ্রুপ পর্ব থেকে বিদায় উরুগুয়ের, সৌদির সঙ্গে ড্র করে ছোট্ট কেপ ভার্দে নকআউটে 

বিশ্বকাপে অঘটন, গ্রুপ পর্ব থেকে বিদায় উরুগুয়ের, সৌদির সঙ্গে ড্র করে ছোট্ট কেপ ভার্দে নকআউটে 

২৭ জুন ২০২৬ 


 ইতিহাসের বিশ্বকাপে বড়সড় অঘটন। দলে ভালভার্দে, নুনেজের মতো তারকা থাকলেও বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হল উরুগুয়েকে।

শক্তিশালী স্পেনের সঙ্গে কাছে ১-০ গোলে হারল উরুগুয়ে। অন্যদিকে, সৌদি আরবের সঙ্গে কেপ ভার্দে ড্র করায় গ্রুপে দ্বিতীয় হয়ে বিশ্বকাপ অভিষেকেই নক আউটে উঠে গেল তারা।


তৃতীয় স্থানে থাকা আটটি দল নক আউটে যাবে। কিন্তু গোল পার্থক্যে অত্যন্ত পিছিয়ে থাকায় সেই আটটি দেশের মধ্যে নেই উরুগুয়ে। যে কারণে এবার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হল ভালভার্দেদের।

গ্রুপ শীর্ষে থাকা নিশ্চিত করতে এদিন শুরু থেকেই জয়ের জন্য ঝাঁপিয়েছিল স্পেন। সৌদি ম্যাচের মতোই ইয়ামালকে রেখে প্রথম একাদশ সাজিয়েছিলেন ম্যানেজার ফুয়েন্তে।

তবে গত ম্যাচের মতো গোলের ফোয়ারা ছোটাতে পারেনি স্পেন। বরং, বারবার ডিফেন্স এবং কিপার উনাই সিমনকে পরীক্ষার মুখে পড়তে হয়েছে। এদিন ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ শুরু করে সেই স্পেনই। কিন্তু প্রথম দিকে গোলের দেখা পাচ্ছিল না তারা।

লামিন ইয়ামালকে সামনে রেখেই আক্রমণের ঝড় উঠছিল উরুগুয়ের বক্সে। প্রথমার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ বেশিরভাগ সময় স্পেনের হাতে থাকলেও পিছিয়ে ছিল না উরুগুয়েও। নকআউট পর্বের আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয় প্রয়োজন ছিল তাদের।

তাই সুযোগ পেলেই পাল্টা আক্রমণে উঠছিল উরুগুয়ে। স্পেনের গোলরক্ষক উনাই সিমনের কিছু ভুলে ম্যাচে কয়েকবার বিপাকে পড়তে হয় দলকে। প্রথমার্ধে ফ্রি-কিক ধরতে গিয়ে বল ফসকে যায় তার হাত থেকে।

রিবাউন্ডে বল পেয়ে উরুগুয়ে সুযোগ পেয়েও গোল করতে পারেনি। অবশেষে ম্যাচের প্রথম গোল আসে স্পেনের তরফেই। আলেক্স বায়েনা জোরালো শটে স্পেনকে এগিয়ে দেন।

তবে ভুল ছিল উরুগুয়ে কিপার ফার্নান্দো মুসলেরারও। বায়েনার শট গ্রিপ করতে গিয়েও বল তাঁর হাত থেকে বেরিয়ে গিয়ে জালে ঢুকে যায়। উরুগুয়ের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়ে।

মাঝমাঠের গুরুত্বপূর্ণ সদস্য ম্যানুয়েল উগার্তে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন। তাঁকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হয়। দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে লাতিন আমেরিকার দেশটি।

দারুণ একটি সুযোগ তৈরি করলেও উনাই সিমনের অসাধারণ সেভে গোল পায়নি তারা। খুব বেশি পরীক্ষার মুখে না পড়লেও গুরুত্বপূর্ণ মুহূর্তে দলের ত্রাতা হয়ে ওঠেন স্প্যানিশ গোলরক্ষক।

দ্বিতীয়ার্ধে একাধিকবার ড্যানি অলমো ও লামিন ইয়ামাল ব্যবধান বাড়ানোর সহজ সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি। ফেরান তোরেসও ২-০ করার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন, কিন্তু তাঁর শট ক্রসবারে লেগে ফিরে আসে।

শেষ দিকে আবারও উরুগুয়েকে রক্ষা করেন উনাই সিমন। নুনেজের কাছে বল পৌঁছানোর আগেই দ্রুত বেরিয়ে এসে বল নিয়ন্ত্রণে নেন তিনি। উরুগুয়ের হয়ে নিকোলাস দে লা ক্রুস দূরপাল্লার শটে সমতা ফেরানোর চেষ্টা করেও ব্যর্থ হন।


উরুগুয়ের আগুস্তিন কানোবিও লাল কার্ড দেখে মাঠ ছাড়লে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে মাঠে। ১০ জন নিয়ে আর ম্যাচে ফিরে আসতে পারেনি উরুগুয়ে।

 

Your Opinion

We hate spam as much as you do