Tranding

04:29 PM - 22 Mar 2026

Home / National / অভিষেক ত্রিপুরায় পৌঁছতেই গো ব্যাক স্লোগান, গাড়িতে হামলা

অভিষেক ত্রিপুরায় পৌঁছতেই গো ব্যাক স্লোগান, গাড়িতে হামলা

অভিষেকের কনভয় উষাবাজার এলাকায় পৌছতেই বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখানোর চেষ্টা করেন বলে অভিযোগ। এরপর পালটা বিক্ষোভে সামিল হন

অভিষেক ত্রিপুরায় পৌঁছতেই গো ব্যাক স্লোগান, গাড়িতে হামলা

অভিষেক ত্রিপুরায় পৌঁছতেই গো ব্যাক স্লোগান, গাড়িতে হামলা

newscopes.in     2nd august
ত্রিপুরা পৌঁছলেন তৃণমূলের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।  ত্রিপুরেশ্বরী মন্দিরের চড়িলাং এলাকায় পোস্টার হাতে রাস্তা অবরোধ করে স্কুলপড়ুয়ারা, ওঠে গোব্যাক স্লোগান এবং দেখানো হয় কালো পতাকাও।

ত্রিপুরা পৌঁছলেন জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানায় তৃণমূলের নেতা কর্মীরা। খেলা হবে গানের স্লোগানে দলের তরফে তৃণমূলের যুবরাজকে অভ্যর্থনা জানানো হয়।সেখান থেকে ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিতে রওনা হন অভিষেক। এরপরেই 'খেলা হবে' স্লোগানের উলটপূরাণ শুরু হয়। 


অভিষেকের গাড়ি ত্রিপুরেশ্বরী মন্দিরের চড়িলাং এলাকায় ঘেরাও হয় । পোস্টার হাতে রাস্তা অবরোধ করে স্কুলপড়ুয়ারা। ওঠে গোব্যাক স্লোগান এবং দেখানো হয় কালো পতাকাও।
অভিষেকের কনভয় উষাবাজার এলাকায় পৌছতেই বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখানোর চেষ্টা করেন বলে অভিযোগ। এরপর পালটা বিক্ষোভে সামিল হন তৃণমূল কর্মীরা। তাই অভিষেকের কনভয় বিশেষ বাধা পায়নি। এদিন তাঁর সঙ্গে সঙ্গে ছিলেন আইনমন্ত্রী মলয় ঘটক, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায়। উল্লেখ্য, অভিষেক পৌঁছনোর আগেই ত্রিপুরায়  ছিন্নভিন্ন করা হয় তৃণমূলের পোস্টার। এই ঘটনার তীব্র নিন্দা করে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জানিয়েছে, 'রবিবার রাতে আগরতলায়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পোস্টার এবং আমাদের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্টারগুলি সম্পূর্ণ ছিন্নভিন্ন করে দেওয়া হয়েছে।
তিনি সেখানে পৌঁছানোর পরই রাস্তায় নেমে প্রতিবাদ দেখাতে শুরু করেন বিজেপি কর্মী-সমর্থকরা। ত্রিপুরেশ্বরী মন্দিরে যাওয়ার পথে তাঁর গাড়ি আটকানো হয়। লাঠি দিয়ে গাড়িতে মারাও হয়। এমনকী, বিজেপির বিরুদ্ধে গাড়ি ভাঙচুরের অভিযোগ তুলেছেন তৃণমূল কর্মীরা। অভিষেকের গাড়ির কাঁচ ভেঙে গিয়েছে বলে অভিযোগ। 

অভিষেক বলেন  "রাজ্যের অন্যান্য রাজনৈতিক দলের শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি শ্রদ্ধার অভাব এখন পুরোপুরি প্রদর্শিত হচ্ছে। আমরা এই ধরনের প্রচেষ্টার তীব্র নিন্দা জানাই।'

প্রসঙ্গত, ২০২৩ সালে ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনকে সামনে রেখে  এবার সেখানে নিজেদের জমি তৈরি করতে চলেছে তৃণমূল। যদিও ত্রিপুরায় গত পাঁচ বছর আগে সম্পুর্ণ তৃনমুল দল মুল অফিস শুদ্ধ বিজেপিতে পরিনত হয়ে প্রায় না থাকা বিজেপি প্রবল শক্তি অর্জন করে। আবার তৃনমুল ওখানে পশ্চিমবঙ্গের মত কংগ্রেসের সম্পুর্ণ রূপান্তর।

পাশাপাশি ত্রিপুরায় তৃণমূলের জমি কতটা মজবুত তা দেখতে গিয়েছিল ভোট কুশলী প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাকের ২৩ জন সদস্য। কিন্তু আচমকাই সেখানে বিপর্যয় নেমে আসে তৃণমূলের আকশে। কোভিড পরিস্থিতির কথা বলে হোটেলের মধ্যে 'বন্দি' করে রাখা হয় তাঁদের। এদিকে সেই কারণেই শুক্রবার ত্রিপুরা সফরে যাওয়ার কথা ছিল অভিষেকের। তবে সেই সফর বাতিল হয় । আজ সোমবার আগরতলা পৌছন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে ফের গোব্যাক স্লোগানে চাপ বাড়ল ত্রিপুরায়।

Your Opinion

We hate spam as much as you do