Tranding

06:59 PM - 06 May 2026

Home / Politics / সোমবার ইস্তাহার প্রকাশ করল কংগ্রেস, ৮ টি বিষয়ে অগ্রাধিকার

সোমবার ইস্তাহার প্রকাশ করল কংগ্রেস, ৮ টি বিষয়ে অগ্রাধিকার

সোমবার কংগ্রেসের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করে বলেছেন, 'আমাদের স্লোগান হচ্ছে হাত বাড়ান-বাংলা বাঁচান। এবার আর ফুল নয়, আর কোনও ভুল নয়। একই বৃন্তে দুটি ফুল, বিজেপি এবং তৃণমূল।'

সোমবার ইস্তাহার প্রকাশ করল কংগ্রেস, ৮ টি বিষয়ে অগ্রাধিকার

 

সোমবার ইস্তাহার প্রকাশ করল কংগ্রেস, ৮ টি বিষয়ে অগ্রাধিকার

সোমবার ইস্তাহার প্রকাশ করল প্রদেশ কংগ্রেস। এদিন  দলীয় ইস্তাহার প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেসের রাজ্য সভাপতি অধীর চোধুরী। সেখানে মোট ৮ টি বিষয়ে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সোমবার নির্বাচনী ইস্তাহার প্রকাশ করে কংগ্রেসের স্লোগান নিয়েও কথা বলেছেন।
 অধীর চৌধুরী এদিন বলেছেন, ৮ টি বিষয়ের ওপর গুরুত্ব দিয়ে আমরা আমাদের ইস্তাহার করেছি। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আইনের শাসনের অঙ্গীকার, শিক্ষা, স্বাস্থ্যের উন্নয়নের অঙ্গীকার, শিল্প-সংষ্কৃতি রক্ষার অঙ্গীকার, সামাজিক সুরক্ষার অঙ্গীকার, কৃষক উন্নয়নের অঙ্গীকার, জল, পরিষেবার অঙ্গীকার, রাজ্যের মানুষের মহিলাদের নিরাপত্তা,সামাজিক-পরিবেশের সুরক্ষা এবং দান খয়রাতি নয়।' তিনি এদিন আরও বলেছেন, ইন্সেন্টিভের রাজনীতি কংগ্রেস করে না। পাইয়ে দেওয়ার চাইতে মানুষের স্থায়ী উন্নয়নই আমাদের লক্ষ। তাই বলে সামাজিক সুরক্ষা থাকবে না সেটাও নয়।
ছত্তিশগড়ের মডেলেই বাংলায় পরিবার পিছু সরাসরি আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিল কংগ্রেস। তাদের ইস্তাহারে বলা হয়েছে, বঙ্গে কংগ্রেস ক্ষমতায় এলে প্রতি পরিবারকে মাসিক ৫ হাজার ৭০০ টাকা সরাসরি অর্থ সাহায্য দেওয়া হবে।
এ প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতির দাবি, লকডাউনের ফলে বাজারে চাহিদা কমেছে। সেই চাহিদা বাড়াতে প্রতি পরিবারের হাতে টাকা পৌঁছে দেওয়া দরকার। বারবার কেন্দ্র সরকারকে বলেও কোনও লাভ হয়নি। তাই রাজ্যে ক্ষমতায় এলে আমরাই এই ব্যবস্থা করব। যাতে মানুষের হাতে টাকার জোগান বাড়ে। ফলে বাজারের ক্রয়ক্ষমতা বাড়ে। তাতে কর্মসংস্থান বাড়বে।
সরাসরি আর্থিক সাহায্য ছাড়াও নারী ও মহিলা সুরক্ষায় জোর দিয়েছে কংগ্রেস। প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কর্মসংস্থান ও শিল্পের উন্নয়ন নিয়েও। এদিন অধীর জানিয়েছেন, কংগ্রেসের তরফে আন্দোলন ডট ইন নামে একটি ওয়েবসাইট চালু করা হয়েছে। যেখানে দলের সমর্থক-কর্মীরা নিজেদের দৃষ্টিভঙ্গি, মতামত তুলে ধরতে পারেন। 
অধীর চৌধুরী বলেছেন, ২০২১ এ যা প্রতিযোগিতা, তা ২০১৬ তে দেখা যায়নি।  কংগ্রেসে প্রার্থী হওয়ার চাহিদা তুঙ্গে। বোঝা যাচ্ছে কংগ্রেসের ভবিষ্যত উজ্জ্বল। যারা পরিবর্তন চাইছেন, তাঁরা সংযুক্ত মোর্চাকে ভোট দেবেন।'সোমবার কংগ্রেসের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করে বলেছেন, 'আমাদের স্লোগান হচ্ছে হাত বাড়ান-বাংলা বাঁচান। এবার আর ফুল নয়, আর কোনও ভুল নয়। একই বৃন্তে দুটি ফুল, বিজেপি এবং তৃণমূল।'

Your Opinion

We hate spam as much as you do