Tranding

03:55 AM - 22 Mar 2026

Home / National / ডেভিন! বিশ্বের প্রথম AI সফটওয়্যার ইঞ্জিনিয়ার ! নির্ভুল কোডিং মিনিটে হবে ওয়েবসাইট

ডেভিন! বিশ্বের প্রথম AI সফটওয়্যার ইঞ্জিনিয়ার ! নির্ভুল কোডিং মিনিটে হবে ওয়েবসাইট

বানাতে পারে ভিডিয়ো, তা এডিট করে ক্লায়েন্টদের কাছে উপস্থাপনও করতে সক্ষম। এটি অনেকটা মাইক্রোসফটের বানানো এআই অ্যাসিস্ট্যান্ট কোপাইলট এবং ওপেনএআই চ্যাটজিপিটির মতো। তবে ডেভিন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে বিশেষ ভাবে প্রশিক্ষিত। যে কারণে বহু টেক সংস্থার কাছে ভরসার পাত্র হয়ে উঠতে পারে ডেভিন।

ডেভিন! বিশ্বের প্রথম AI সফটওয়্যার ইঞ্জিনিয়ার ! নির্ভুল কোডিং মিনিটে হবে ওয়েবসাইট

ডেভিন! বিশ্বের প্রথম AI সফটওয়্যার ইঞ্জিনিয়ার ! নির্ভুল কোডিং মিনিটে হবে ওয়েবসাইট

 14th March 2024 

 

কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বাজারে আসার পর থেকেই কানাঘুষো শোনা যাচ্ছিল, এআই বহু কিছু মানুষের থেকে অনেক আগে করতে পারে।  কারণ কঠিন ইন্টারভিউ দিয়ে উচ্চপদস্থ ইঞ্জিনিয়ারের পদ বাগিয়ে ফেলেছে এক এআই রোবট। নাম ডেভিন। মার্কিন প্রযুক্তি সংস্থা 'কগনিশন' তৈরি করেছে এই নতুন এআই টুল বা এআই সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারকে। ডেভিন এতটাই স্মার্ট যে, মাত্র একটি প্রম্পট দিলেই সে কোড লিখতে, ওয়েবসাইট বা সফটওয়্যার তৈরি করে দিতে পারে।

মেশিন লার্নিং অ্যালগরিদম, ডিপ লার্নিং নেটওয়ার্ক ব্যবহার করে ডেভিনকে তৈরি করা হয়েছে। এমন প্রোগ্রামিং করা হয়েছে যে সে নির্ভুল কোডিং করতে পারে। দ্রুত বানিয়ে ফেলতে পারে ওয়েবসাইট। কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে তৈরি করে ফেলতে পারে ভিডিও।

রোবট এসে ক্লাসে পড়িয়ে চলে যাচ্ছে— কেরলের একটি স্কুলে ভারতের প্রথম এআই শিক্ষিকার দেখা মিলেছিল গত সপ্তাহেই। দেশের অনেক রেস্তোরাঁ -ক্যাফেতে রোবট-ওয়েটাররা দিব্যি খাবার সার্ভ করছে, অতিথি আপ্যায়ণও করছে। তার মধ্যেই বাজারে এন্ট্রি নিল এআই পরিচালিত সফটওয়্যার ইঞ্জিনিয়ার।

মানুষ যা যা করতে পারে, রোবট ডেভিনও নাকি তার সবই নিমেষে সেরে ফেলে। সে নাকি এতটাই স্মার্ট যে, এক প্রম্পটেই নির্ভুল কোড লিখে দিতে পারে। কোডের ‘বাগ’ ধরতে পারে। চোখের পলক ফেলার আগে বানিয়ে দিতে পারে আস্ত একখানা ওয়েবসাইট কিংবা জটিল কোনও সফ্‌টওয়্যার। আর নতুন কোনও প্রযুক্তি আয়ত্ত করা তো তার বাঁ হাতের খেল!

 

মার্কিন সংস্থা কগনিশন জানাচ্ছে, যে কোনও সমস্যার সমাধানে, আগেভাগে চিন্তা করতে পারে ডেভিন। জটিল থেকে জটিলতর সমস্যার সমাধান করতে পারে। অল্প সময়ের মধ্যেই হাজার হাজার সিদ্ধান্ত নিতে পারে সে, নিজের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে নিজেকে আরও উন্নত করতে পারে। আইটি জগতে ডেভিনকে ‘গেম-চেঞ্জার’ বলে মনে করা হচ্ছে। তবে, ডেভিনের জন্য মানব সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের কাজ হরানোর ভয় নেই বলে দাবি কগনিশনের। বরং মানুষ ইঞ্জিনিয়ারদের সে রিয়েল-টাইম আপডেট দেবে, প্রোগ্রামিং করতে সাহায্য করবে। কোডে কোনও বাগ থাকলে অনেক দ্রুত তা শনাক্ত করে সংশোধন করবে। অর্থাৎ, রুটিন কাজগুলি সে নিজে-নিজেই করে দেবে। ফলে কাজ অনেক সহজ হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে।

বানাতে পারে ভিডিয়ো, তা এডিট করে ক্লায়েন্টদের কাছে উপস্থাপনও করতে সক্ষম। এটি অনেকটা মাইক্রোসফটের বানানো এআই অ্যাসিস্ট্যান্ট কোপাইলট এবং ওপেনএআই চ্যাটজিপিটির মতো। তবে ডেভিন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে বিশেষ ভাবে প্রশিক্ষিত। যে কারণে বহু টেক সংস্থার কাছে ভরসার পাত্র হয়ে উঠতে পারে ডেভিন।
 

সফটওয়্যার বানানো, পরিচালনার ক্ষেত্রে যে সাহায্যের দরকার পরে তা নিখুঁত ভাবে করতে সক্ষম ডেভিন, দাবি করেছে কগনিশন। তবে সংস্থা জানিয়েছে, মানুষের চাকরি প্রতিস্থাপন করার উদ্দেশ্যে নয়, বরং তাদের কাজ আরও সহজ করে তুলতে আনা হয়েছে এই টুল।

এক্স হ্যান্ডেলে সংস্থা পোস্ট করেছে, আজ আমরা প্রথম এআই সফটওয়্যার ইঞ্জিনিয়ার ডেভিনের সঙ্গে পরিচয় করাতে পেরে আনন্দিত। বিশ্বের সবথেকে বড় এআই সংস্থাগুলির প্র্যাকটিকাল পরীক্ষায় পাশ করেছে ডেভিন। এমনকি বাস্তব দুনিয়াতে কর্মী হিসাবে নিজের দক্ষতার পরিচয় দিয়েছে সে।

কী কী দক্ষতা রয়েছে ডেভিনের?
মানুষের সঙ্গে হাতে হাত লাগিয়ে কাজ করতে পারবে এমন পরিকল্পনা নিয়েই বাজারে আনা হয়েছে এআই ইঞ্জিনিয়ার ডেভিন। সফটওয়্যার অ্যাসিস্ট্যান্ট হিসাবে যে সুবিধাগুলি দিতে পারে সে -


কোডিং, বাগ ফিক্স করা
সিঙ্গেল প্রম্পট দিয়ে ওয়েবসাইট বানানো
রিয়েল টাইম আপডেট
ফিডব্যাক দেওয়া
ডিজাইনিং

এছাড়াও ওপেন সোর্স প্রোজেক্ট থেকে বিভিন্ন সমস্যা খুঁজে বের করে তা সমাধান করতে পারে এই ইঞ্জিনিয়ার। আরও দাবি করা হচ্ছে, এর আগে যে এআই মডেলগুলি এসেছে দক্ষতার দিক দিয়ে তাদেরকেও ছাপিয়ে গিয়েছে ডেভিন। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং জগতে গেম চেঞ্জার হতে পারে এই টুল।


সংস্থার দাবি, ডেভিনকে বাকিদের থেকে যা আলাদা করে তোলে তা হল দূরদর্শিতা এবং জটিল কাজ সহজে পরিচালিত করা। এই টুলের কাছে কয়েক হাজার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে। পাশাপাশি ভুল থেকে শিক্ষা নিয়ে পরিষেবা উন্নত করতে পারে ডেভিন।

শুধু ল্যাবটেস্ট নয়, আপওয়ার্কের মতো সংস্থাতে কাজের দক্ষতার পরিচয় দিয়েছে ডেভিন। অর্থাৎ ভার্চুয়াল জগতের পাশাপাশি বাস্তব দুনিয়াতেও যে এটি সমান ভাবে দক্ষ তা প্রমাণ করেছে বিশ্বের প্রথম এআই ইঞ্জিনিয়ার।

Your Opinion

We hate spam as much as you do