Tranding

07:03 AM - 19 Apr 2026

Home / Politics / রাজারহাট নিউটাউনে তাপস, সপ্তর্ষীর দ্বিমুখী লড়াইএ বাম জয়ের ইঙ্গিত 

রাজারহাট নিউটাউনে তাপস, সপ্তর্ষীর দ্বিমুখী লড়াইএ বাম জয়ের ইঙ্গিত 

রাজারহাট-নিউটাউনে বিজেপি প্রার্থী  হতে চেয়ে ‘সিভি’ জমা দিয়েছিলেন দিলীপ ঘোষের পত্নী রিঙ্কু মজুমদার । কিন্তু ওই কেন্দ্র থেকে পীযূষ কানোরিয়াকে প্রার্থী  করেছে বিজেপি। তার পরেই প্রকাশ‍্যে ক্ষোভ উগরে দেন রিঙ্কু। সাংবাদিকদের স্পষ্ট ভাষায় বলে দিলেন, ‘পার্টিতে আমাদের মতো শিক্ষিত, লড়াকু মানুষের প্রয়োজন। আমরাই তো সোচ্চার হব।’ দুর্নীতির দায়ে ওই বিজেপি প্রার্থী জেল খেটেছেন বলেও কটাক্ষ করেন তিনি। নিশ্চিত ভাবে রাজারহাট নিউটাউনে বিজেপি ক্রমশ অপ্রাসঙ্গিক হয়ে আসছে এই কেন্দ্রে মূল লড়াই বর্তমান বিধায়ক তৃণমূলের তাপস চ্যাটার্জি সঙ্গে সিপিএমের তরুণ প্রার্থী সপ্তর্ষি দেবের।

রাজারহাট নিউটাউনে তাপস, সপ্তর্ষীর দ্বিমুখী লড়াইএ বাম জয়ের ইঙ্গিত 

রাজারহাট নিউটাউনে তাপস, সপ্তর্ষীর দ্বিমুখী লড়াইএ বাম জয়ের ইঙ্গিত 

18 এপ্রিল 2026

রাজারহাট নিউটাউন বিধানসভায় উল্লেখযোগ্য কোন ফলের সম্ভাবনা ছিল না।  ২০২১ সালে তৃণমূলের তাপস চ্যাটার্জি ৫৬,০০০-এর বেশি ভোটে জয়ী হয়েছিলেন, যেখানে বাম প্রার্থীর ভোট ছিল  কম। ২০২৪ লোকসভায় বারাসাত লোকসভার অন্তর্গত এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস স্পষ্ট ব্যবধানে এগিয়ে ছিল ।


কিন্তু সাম্প্রতিককালে ঘটা এসআইআর সমস্ত হিসেব বদলে দিল। রাজারহাট নিউটাউন বিধানসভা অঞ্চলে প্রায় পঞ্চাশ হাজার মতুয়া সম্প্রদায়ের ভোটার রয়েছেন এদের মধ্যে ১৪ হাজার মতুয়া মানুষের নাম এসআইআর এর ফলে বাদ চলে গেছে। এতে তারা বিরক্ত আতঙ্কিত। ফলে তারা এ বছর কেউই আর বিজেপিকে ভোট দেবেন না এটা তারা ঘোষণা করেছেন।নিউটাউনের যাত্রাগাছি, কেষ্টপুর বাগজোলা খালধার সংলগ্ন ২০ নম্বর ওয়ার্ড এবং জ্যাংড়া-হাতিয়াড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার মতুয়া ও নমঃশূদ্র ভোটাররা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। ২০২১ সালে অমিত শাহকে নিজ বাড়িতে আতিথেয়তা দেওয়া মতুয়া নেতা নবীন বিশ্বাসও এই ঘটনায় ক্ষুব্ধ এবং তিনি বিজেপির বিরুদ্ধে প্রকাশ‍্যে ক্ষোভ প্রকাশ করেছেন। এই বিষয়ে তারা এবছর দলবদ্ধভাবেই বামপন্থী প্রার্থী সপ্তর্ষি দেব কে ভোট দেবেন বলে জানা গেছে

এদিকে রাজারহাট-নিউটাউনে বিজেপি প্রার্থী  হতে চেয়ে ‘সিভি’ জমা দিয়েছিলেন দিলীপ ঘোষের পত্নী রিঙ্কু মজুমদার । কিন্তু ওই কেন্দ্র থেকে পীযূষ কানোরিয়াকে প্রার্থী  করেছে বিজেপি। তার পরেই প্রকাশ‍্যে ক্ষোভ উগরে দেন রিঙ্কু। সাংবাদিকদের স্পষ্ট ভাষায় বলে দিলেন, ‘পার্টিতে আমাদের মতো শিক্ষিত, লড়াকু মানুষের প্রয়োজন। আমরাই তো সোচ্চার হব।’ দুর্নীতির দায়ে ওই বিজেপি প্রার্থী জেল খেটেছেন বলেও কটাক্ষ করেন তিনি। নিশ্চিত ভাবে রাজারহাট নিউটাউনে বিজেপি ক্রমশ অপ্রাসঙ্গিক হয়ে আসছে এই কেন্দ্রে মূল লড়াই বর্তমান বিধায়ক তৃণমূলের তাপস চ্যাটার্জি সঙ্গে সিপিএমের তরুণ প্রার্থী সপ্তর্ষি দেবের।

সপ্তর্ষি দেব হলেন বাম আমলের প্রাক্তন দাপুটে মন্ত্রী গৌতম দেবের পুত্র। তিনি এই কেন্দ্রে দ্বিতীয়বারের জন্য প্রার্থী হয়েছেন।
 সপ্তর্ষি দেব এই মুহূর্তে জোর কদমে প্রচার চালাচ্ছেন এবং দাবি করছেন যে মানুষ তৃণমূল কংগ্রেসকে পরাজিত করতে চায়। তিনি এলাকায় মানুষের কাছ থেকে ভালো সাড়া পাওয়ার দাবি করেছেন। রাজারহাট -নিউটাউনে বামপন্থীদের শক্তিশালী করার ডাক দিয়ে তিনি মানুষের কাছে ভোট চাইছেন।
 

এদিকে তৃণমূলের তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব এবং এবং গা জোয়ারি করে পঞ্চায়েত ভোট করে  যথেষ্ট দূর্ণাম হয়েছে। দলে অভ্যন্তরীণ কোন্দল নিয়ে বিধায়ক নিজে মুখ খুলেছেন। গত পঞ্চায়েত নির্বাচনে স্থানীয়দের ভোট দিতে বাধা দেওয়া এবং পুলিশ নিষ্কৃয়  । এই অঞ্চলে বিভিন্ন এলাকায় রাস্তা, নিকাশি এবং পানীয় জলের সমস্যা রয়েছে।
অভ্যন্তরীণ বিষয়গুলো ভোটের সমীকরণে প্রভাব ফেলতে পারে । সেই হিসেবে বামেদের ভোট অনেকটাই বেশি হতে পারে যা চুড়ান্ত নির্ণয়ের কাছাকাছি নিয়ে যেতে পারে। 

Your Opinion

We hate spam as much as you do