Tranding

01:42 PM - 04 Feb 2026

Home / Politics / DYFI সম্মেলনে বুদ্ধের বার্তা বামপন্থীরাই পারে, রাজ্যে, দেশে জনবিরোধী সরকার প্রতিহত করতে ,

DYFI সম্মেলনে বুদ্ধের বার্তা বামপন্থীরাই পারে, রাজ্যে, দেশে জনবিরোধী সরকার প্রতিহত করতে ,

ডিওয়াইএফআইয়ের ১১তম সর্বভারতীয় সম্মেলনে অভিনন্দন বার্তা পাঠালেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য বুদ্ধদেব ভট্টাচার্য। অডিয়ো মাধ্যমে রেকর্ড করা বার্তায় বুদ্ধদেব রাজ্যে ও দেশে যে জনবিরোধী ও দমনপীড়নের সরকার চলছে, তা প্রতিহত করতে পারে বামপন্থী আন্দোলনই বলে আশা প্রকাশ করেছেন। তিনি অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ডিওয়াইএফআই কর্মীদের।

DYFI সম্মেলনে বুদ্ধের বার্তা বামপন্থীরাই পারে, রাজ্যে, দেশে জনবিরোধী সরকার প্রতিহত করতে  ,

DYFI সম্মেলনে বুদ্ধের বার্তা বামপন্থীরাই পারে, রাজ্যে, দেশে জনবিরোধী সরকার প্রতিহত করতে  , 

অসুস্থ বুদ্ধদেব অডিয়ো বার্তায় ডিওয়াইএফআই কর্মীদের রাজ্যের সর্বত্র আন্দোলন সংগঠিত করার জন্য অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

ডিওয়াইএফআইয়ের ১১তম সর্বভারতীয় সম্মেলনে অভিনন্দন বার্তা পাঠালেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য বুদ্ধদেব ভট্টাচার্য। অডিয়ো মাধ্যমে রেকর্ড করা বার্তায় বুদ্ধদেব রাজ্যে ও দেশে যে জনবিরোধী ও দমনপীড়নের সরকার চলছে, তা প্রতিহত করতে পারে বামপন্থী আন্দোলনই বলে আশা প্রকাশ করেছেন। তিনি অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ডিওয়াইএফআই কর্মীদের।

শুক্রবার থেকে সল্টলেক EZCC তে শুরু হয়েছে ডিওয়াইএফআইয়ের সম্মেলন। সেখানে অভিনন্দন বার্তা দেন প্রাক্তন মুখ‍্যমন্ত্রী । অসুস্থ বুদ্ধদেব অডিয়ো বার্তায় ডিওয়াইএফআই কর্মীদের রাজ্যের সর্বত্র আন্দোলন সংগঠিত করার জন্য অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, বর্তমানে রাজ্য ও দেশে যে জনবিরোধী ও দমনপীড়নের সরকার চলছে তা প্রতিহত করতে পারে একমাত্র বামপন্থী আন্দোলনই। পাশাপাশি সমস্ত প্রতিকূলতাকে অগ্রাহ্য করে লক্ষ্যে অবিচল থাকার দাওয়াইও দিয়েছেন। শুক্রবার বুদ্ধদেবের পাঠানো বার্তাটি পাঠ করে শোনান ডিওয়াইএফআইয়ের সাধারণ সম্পাদক অভয় মুখোপাধ্যায়।

বামেদের যুব সংগঠন ডেমোক্রেটিক ইউথ ফেডারেশন অফ ইন্ডিয়ার অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আর এবার এই সংগঠনের সর্বভারতীয় সম্মেলনের আসর বসছে শহর কলকাতায়। তা শুরুর আগে সবাইকে চমকে দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি এক ভিডি বার্তায় জানিয়ে দিলেন বাম-যুবদের কার বিরুদ্ধ লড়াইয়ে নামতে হবে।

এছাড়া বুদ্ধদেব ভট্টাচার্য বুঝিয়ে দেন, সিপিএমের লক্ষ্য হওয়া উচিত বিজেপিকে সরানো। বাংলার হোক বা ভারত, দেশের বড় বিপদের নাম বিজেপি। তাই লড়তে হবে বিজেপির বিরুদ্ধেই। সংক্ষিপ্ত বার্তা, কিন্তু তার মধ্যেই অনেক কিছু বলে গিয়েছেন তিনি। তাঁর কথায়, বিজেপি যে দেশব্যাপী জনবিরোধী নীতি নিয়ে চলছে, দমনপীড়ন চালাচ্ছে, তার বিরুদ্ধে একমাত্র লড়তে পারে বা তা প্রতিহত করতে পারে বামপন্থী আন্দোলন।

Your Opinion

We hate spam as much as you do