Tranding

07:06 PM - 04 Feb 2026

Home / Politics / বামভোট বিরাট ভাগ হয়েও JNU ছাত্র সংসদে ৪এ ৩ পদে বামপন্থীদেরই জয়! এবিভিপি যুগ্ম সম্পাদক পদে

বামভোট বিরাট ভাগ হয়েও JNU ছাত্র সংসদে ৪এ ৩ পদে বামপন্থীদেরই জয়! এবিভিপি যুগ্ম সম্পাদক পদে

শেষ পর্যন্ত ছাত্র সংসদের সভাপতি পদে নীতীশ কুমার (আইসা), সহ-সভাপতি পদে মনীষা (ডিএসএফ) এবং সাধারণ সম্পাদক পদে মুনতেহা ফাতিমঙ্গমা (ডিএসএফ) জেতেন। যদিও জয়ের ব্যবধান ছিল খুবই সামান্য। যা থেকে ক্যাম্পাসে হাওয়াবদলের ইঙ্গিত স্পষ্ট।

বামভোট বিরাট ভাগ হয়েও JNU ছাত্র সংসদে ৪এ ৩ পদে  বামপন্থীদেরই জয়! এবিভিপি যুগ্ম সম্পাদক পদে

বামভোট বিরাট ভাগ হয়েও JNU ছাত্র সংসদে ৪এ ৩ পদে  বামপন্থীদেরই জয়! এবিভিপি যুগ্ম সম্পাদক পদে

২৮ এপ্রিল ২০২৫

বামপন্থী মতের অনৈক‍্যের ফলে আগের চেয়ে কম হলেও দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ)-এর ছাত্র সংসদ ভোটে এ বারেও অব্যাহত রইল বামেদের দাপট। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ছাত্র সংসদের মূল চারটি পদের তিনটিতেই জিতলেন AISA - DSF জোটের প্রার্থীরা। অন্য দিকে, যু্গ্ম সম্পাদক পদে জিতেছেন সঙ্ঘের ছাত্র শাখা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ তথা এবিভিপির প্রার্থী। এই জয়ের ফলে জেএনইউয়ের ভোটে ন’বছর পর খাতা খুলল এবিভিপি।

 

দীর্ঘ সাড়ে চার বছর পর ২০২৪ থেকে ছাত্র সংসদে নির্বাচন শুরু হয়েছে জেএনইউতে। গত শুক্রবার ভোট গ্রহণ হয়েছিল দিল্লির এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে। প্রায় ৭০ শতাংশ ভোট পড়েছিল। ভোট দিয়েছিলেন প্রায় সাড়ে পাঁচ হাজার পরীক্ষার্থী। রবিবার ভোটগণনা হয়। যুগ্ম সম্পাদক পদে এবিভিপির প্রার্থীর জয় প্রায় নিশ্চিত ছিল। সেই পদে জিতে প্রায় এক দশকের খরা কাটান এবিভিপির প্রার্থী বৈভব মীনা। অন্য দিকে, সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক পদে গোড়া থেকেই চলছিল হাড্ডাহাড্ডি লড়াই। ভোটগণনার বিভিন্ন পর্বে এগিয়ে যাচ্ছিলেন এবিভিপির প্রার্থীরা। কখনও আবার অন‍্যতম বামঙ ছাত্র জোটের প্রার্থীরা আশার আলো দেখছিলেন। তবে শেষ পর্যন্ত ছাত্র সংসদের সভাপতি পদে নীতীশ কুমার (আইসা), সহ-সভাপতি পদে মনীষা (ডিএসএফ) এবং সাধারণ সম্পাদক পদে মুনতেহা ফাতিমঙ্গমা (ডিএসএফ) জেতেন। যদিও জয়ের ব্যবধান ছিল খুবই সামান্য। যা থেকে ক্যাম্পাসে হাওয়াবদলের ইঙ্গিত স্পষ্ট।


সোমবার ভোরে জেএনইউএসইউ নির্বাচন কমিশন কর্তৃক ফলাফল ঘোষিত হয়। অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইসা)-র নীতীশ কুমার ১,৭০২ ভোট পেয়ে সভাপতি পদে জয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী এবিভিপি শিখা স্বরাজ পেয়েছেন ১,৪৩০ ভোট। তৃতীয় স্থানে থাকা স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া (এসএফআই)-সমর্থিত তৈয়বা আহমেদ ৯১৮ ভোট পেয়েছেন। ১,১৫০ ভোট পেয়ে সহ-সভাপতি পদে জিতেছেন ডেমোক্র্যাটিক স্টুডেন্টস ফেডারেশন (ডিএসএফ)-এর মনীষা। তবে খুব পিছিয়ে ছিলেন না এবিভিপির প্রার্থী নিতু গৌতমও। তিনি ১,১১৬ ভোট পেয়ে অল্পের জন্য হেরে গিয়েছেন। সাধারণ সম্পাদক পদেও জিতেছেন ডিএসএফ-এর প্রার্থী মুনতেহা ফাতিমা। তাঁর ঝুলিতে রয়েছে ১,৫২০ ভোট, যেখানে এবিভিপির কুণাল রাই ১,৪০৬ ভোট পেয়েছেন।


চলতি বছরের নির্বাচনে জেএনইউয়ের বামজোটে ভাঙন দেখা দেয়। আইসা এবং ডিএসএফ জোট করলেও এসএফআই, অল ইন্ডিয়া স্টুডেন্টস ফেডারেশন (এআইএসএফ), বিরসা অম্বেডকর ফুলে স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (বাপসা) এবং পিএসএ পৃথক জোট গড়ে লড়াইয়ে নামে। অন্য দিকে, স্বাধীন ভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল এবিভিপি। তা সত্ত্বেও প্রতিটি পদেই উল্লেখযোগ্য সংখ্যক ভোট পেয়েছে তারা। ফলাফল প্রকাশের পর আইসার তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, ‘‘এটা সত্যিই উদ্বেগের বিষয় যে, এবিভিপি মাত্র ৮৫ ভোটের ব্যবধানে হলেও যুগ্ম সম্পাদক পদে জয়লাভ করেছে। পরিকল্পিত এবং কাঠামোগত আক্রমণ, ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতি এবং অধ্যাপক পদে বিজেপি-ঘনিষ্ঠদের বসিয়ে ক্যাম্পাসে শাসকগোষ্ঠীর টিকিট পাকা করতে চেয়েছিল এরা। তবে আরও এক বার জেএনইউ-তে নেতৃত্বের অবস্থানে ফিরল বামপন্থীরাই।’’ অন্য দিকে, তাদের জয়কে জেএনইউ-এর রাজনৈতিক দৃশ্যপটে একটি ‘ঐতিহাসিক পরিবর্তন’ হিসাবে দেখছে এবিভিপি। 

JNUSU Result :2025

President
1. Nitish Kumar PhD (AISA-DSF) – 1675 votes
2. Shikha Swaraj (ABVP) – 1399 votes
3. C. Taiyyaba Ahmed (SFI+AISF) – 763 votes
4. Pradeep Dhaka (NSUI) – 356 votes

5. Nitish Kumar (Ind) – 154 votes
6. Prerit Lodha (Disha) – 126 votes
7. Akshan Ranjan (CRJD) – 98 votes
8. Warke Avichal Amar (BAPSA) – 93 votes
9. Siddharth Gautam (Ind) – 181 votes
10. Kunal Kumar (Ind) – 20 votes
11. Suman (AIDSO) – 37 votes
12. Raushan Kumar (Ind) – 11 votes
13. Arvind Kumar (SCS) – 33 votes
14. NOTA – 121 votes

Vice President
1. Manisha (AISA-DSF) – 1184 votes
2. Nittu Gautam (ABVP) – 1077 votes
3. Md. Kaif (Fraternity) – 985 votes
4. Akash Kumar Rawani (Ind) – 852 votes
5. Santosh Kumar (SFI+AISF) – 740 votes
6. NOTA – 264 votes

General Secretary
1. Munteha Fatima (AISA-DSF) – 1440 votes
2. Kunal Rai (ABVP) – 1383 votes
3. Yari Nayam (Ind) – 1071 votes
4. Ramnivas Gurjar (SFI+AISF) – 619 votes
5. Arun Pratap (NSUI) – 200 votes

6. NOTA – 200 votes
7. Niraj Kumar Bharat (Disha) – 81 votes

Joint Secretary
1. Vaibhav Meena (ABVP) – 1525 votes
2. Naresh Kumar (AISA-DSF) – 1389 votes
3. Nigam Kumari (SFI+AISF) – 1095 votes
4. Saloni Khandelwal (NSUI) – 366 votes
5. Ritika (BAPSA) – 213 votes

6. NOTA – 384

Your Opinion

We hate spam as much as you do