Tranding

11:48 AM - 04 Feb 2026

Home / National / ২ স্কুল পড়ুয়াকে যৌন নিগ্রহে উত্তাল মহারাষ্ট্রের বদলাপুর, গ্রেপ্তার সাফাইকর্মী

২ স্কুল পড়ুয়াকে যৌন নিগ্রহে উত্তাল মহারাষ্ট্রের বদলাপুর, গ্রেপ্তার সাফাইকর্মী

ঘটনার সূত্রপাত গত ১৩ অগস্ট। মহারাষ্ট্রের থানে এলাকার একটি নামী ইংরেজি মাধ্যম স্কুলের দুই পড়ুয়াকে নিগ্রহের অভিযোগ ওঠে। অভিযুক্ত স্কুলেরই এক সাফাইকর্মী। FIR দায়ের হওয়ার পর গত ১৬ অগস্ট গ্রেপ্তার করা হয় তাকে। এই ঘটনায় স্কুলে পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবাদে পথে নামে অভিভাবকদের একাংশ। তাঁদের অভিযোগ, এমন একটা ঘটনা ঘটে যাওয়ার পরেও স্কুল কর্তৃপক্ষের হুঁশ নেই।

২ স্কুল পড়ুয়াকে যৌন নিগ্রহে উত্তাল মহারাষ্ট্রের বদলাপুর, গ্রেপ্তার সাফাইকর্মী

২ স্কুল পড়ুয়াকে যৌন নিগ্রহে উত্তাল মহারাষ্ট্রের বদলাপুর, গ্রেপ্তার সাফাইকর্মী

21 Aug 2024

আরজি কর ঘটনার আবহে এবার শিশু নিগ্রহ মহারাষ্ট্রের থানেতে। একটি নামী ইংরেজি মাধ্যম স্কুলে দুই পড়ুয়াকে নিগ্রহের অভিযোগ ওঠে স্কুলেরই এক সাফাইকর্মীর বিরুদ্ধে। ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। ঘটনা ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় থানে। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষ বাঁধে। রেল ও রাস্তা অবরোধের জেরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে মঙ্গলবার।
ঘটনার সূত্রপাত গত ১৩ অগস্ট। মহারাষ্ট্রের থানে এলাকার একটি নামী ইংরেজি মাধ্যম স্কুলের দুই পড়ুয়াকে নিগ্রহের অভিযোগ ওঠে। অভিযুক্ত স্কুলেরই এক সাফাইকর্মী। FIR দায়ের হওয়ার পর গত ১৬ অগস্ট গ্রেপ্তার করা হয় তাকে। এই ঘটনায় স্কুলে পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবাদে পথে নামে অভিভাবকদের একাংশ। তাঁদের অভিযোগ, এমন একটা ঘটনা ঘটে যাওয়ার পরেও স্কুল কর্তৃপক্ষের হুঁশ নেই।

স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে গোটা এলাকায় বনধের ডাক দেন শহরবাসীরা। অভিযোগ, ঘটনার পরেও স্কুল কর্তৃপক্ষ অভিযুক্তের বিরুদ্ধে কোনও রকম পদক্ষেপ নেয়নি। কেবলমাত্র তাই নয়, অভিযুক্তের বিরুদ্ধে FIR-এও গড়িমসি করা হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে এই বনধে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে থানের বদলাপুর এলাকা। অভিভাবকদের সঙ্গে এই প্রতিবাদে যোগ দেন সাধারণ মানুষও। বিক্ষোভকারীদের আটকাতে শহরের নানা প্রান্তে প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছিল। বিক্ষোভকারীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় পুলিশের। বদলাপুর রেলস্টেশন, রাস্তা অবরোধ করেন বিক্ষোভাকারীরা। পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়ে বলেও অভিযোগ।

অন্যদিকে, পুলিশি তদন্তে উঠে এসেছে স্কুলের নিরাপত্তা সংক্রান্ত বেশ কিছু ফাঁকফোকর। সংশ্লিষ্ট স্কুলে শিশুকন্যাদের দেখভাল করার জন্য নির্দিষ্ট মহিলা অ্যাটেন্ড্যান্ট নেই। CCTV ক্যামেরাগুলি অকেজ হয়ে গিয়েছে। তা নিয়ে প্রশ্ন উঠেছে।

উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ বদলাপুরের স্কুলের ঘটনায় বিশেষ তদন্তকারী দল গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছেন। পুলিশ কমিশনারকে এই ঘটনায় মঙ্গলবারের মধ্যে রিপোর্ট জমা দিতেও বলা হয়েছে।

Your Opinion

We hate spam as much as you do