তৃণমূল ছেড়ে সিপিএম-এ যোগদান চলছে, সিপিআইএম অফিস ভাঙচুর হল রাতে
Sun, May 21,2023
মধ্যমগ্রামের (Madhyamgram) কৃষ্ণমাটি এলাকায় মাঝরাতে সিপিআইএমের পার্টি অফিস ভাঙচুর। প্রতিবাদে সকালে মধ্যমগ্রাম-খড়িবাড়ি রোডে টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করেন সিপিআইএম কর্মীরা। গত কয়েকদিন ধরেই তৃণমূল (TMC) ছেড়ে সিপিএমে যোগদান চলছে। এর মধ্যেই বামেদের পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে।
গত ২৮ এপ্রিল, ১২ বছর পর, কৃষ্ণমাটি এলাকায় নিজেদের পার্টি অফিস
পুনরুদ্ধার করে সিপিএম। যদিও এখনও এই পার্টি অফিসে ভাঙচুর নিয়ে তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
এদিকে পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলে ফের ভাঙন। সিপিএমে যোগ দিলেন তৃণমূলের শতাধিক নেতা-কর্মী। তাঁদের মধ্যে রয়েছেন, বারাসাত ২ নম্বর ব্লকের কীর্তিপুর ১ নম্বর অঞ্চলের তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি সাহারব আলি ও প্রাক্তন বুথ সম্পাদক জাহাঙ্গির হোসেন।
বৃহস্পতিবার, কীর্তিপুর ১ নম্বর এলাকায় সিপিএম-এর পার্টি অফিসে এই যোগদান কর্মসূচি হয়। এই নিয়ে গত একমাসে একাধিক জেলায় তৃণমূলে ভাঙন ধরল। মঙ্গলবার, খড়গপুরে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেন প্রায় ২০০ জন তৃণমূল নেতা ও কর্মী।
রবিবার একই ছবি দেখা যায় মেদিনীপুরে। তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেন মেদিনীপুর পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর হিমাংশু মাইতি-সহ বেশ কয়েকজন নেতা ও কর্মী। বাঁকুড়ার ছাতনায় তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেন অঞ্চল সহ সভাপতি সহ ৫০ জন নেতা-কর্মী।
তৃণমূলের ভাঙনের তালিকায় এবার উত্তর ২৪ পরগনাও। সিপিএম সদস্য আহমেদ আলি খান বলেন, 'এর আগেও ৪০০ জন জয়েন করে। তৃণমূলের দুর্নীতি, অত্যাচার, তোলাবাজি, কাটমানি, পরিবর্তমনের সরকারে অতিষ্ঠ। যাতে দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গড়তে পারে।'
We hate spam as much as you do