Tranding

08:37 PM - 04 Feb 2026

Home / National / নাগাল্যান্ডে ১২ গ্রামবাসীকে গুলি করে মারল নিরাপত্তা বাহিনী। সকাল থেকে উত্তেজনা

নাগাল্যান্ডে ১২ গ্রামবাসীকে গুলি করে মারল নিরাপত্তা বাহিনী। সকাল থেকে উত্তেজনা

সন্ত্রাসবাদী ভেবে সাধারণ নাগরিকদেরকেই গুলি করে মারার গুরুতর অভিযোগ উঠল নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে। এই ঘটনাকে ঘিরে উত্তপ্ত নাগাল্যান্ড। সূত্রের দাবি, নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত বারোজন সাধারণ নাগরিক

নাগাল্যান্ডে ১২ গ্রামবাসীকে গুলি করে মারল নিরাপত্তা বাহিনী। সকাল থেকে উত্তেজনা

নাগাল্যান্ডে ১২ গ্রামবাসীকে গুলি করে মারল নিরাপত্তা বাহিনী। সকাল থেকে উত্তেজনা


নাগাল্যান্ডে নিরাপত্তা বাহিনীর গুলিতে হত ৬ সাধারণ নাগরিক, তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর


রবিবার সকালে ব্যাপক উত্তেজনা Nagaland-এ। security forces-এর গুলিতে Civilian-দের মৃত্যু। আহত ২। ঘটনায় উত্তেজিত জনতার পালটা আক্রমণ বাহিনীকে। শান্তি বজায় রাখার আবেদন মুখ্যমন্ত্রীর...
 সন্ত্রাসবাদী ভেবে সাধারণ নাগরিকদেরকেই গুলি করে মারার গুরুতর অভিযোগ উঠল নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে। এই ঘটনাকে ঘিরে উত্তপ্ত নাগাল্যান্ড। সূত্রের দাবি, নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত বারোজন সাধারণ নাগরিক। আহত ২। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

 


রবিবার ভোরে ঘটনাটি ঘটেছে, মায়ানমার সীমান্তের কাছে নাগাল্যান্ডের মন জেলার ওটিং-এ। সন্ত্রাসবাদী মনে করে কয়লা খনি থেকে কাজ সেরে ফেরা শ্রমিকদের উপর গুলি চালানোর অভিযোগ উঠেছে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ। নিরাপত্তা বাহিনীর উপরে পালটা হামলা চালানোর অভিযোগ। সূত্রের খবর, উত্তেজিত জনতা জওয়ানদের দুটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। জনতা-নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে এক জওয়ানেরও মৃত্যু হয়েছে বলে দাবি সূত্রের।

 

 

ঘটনায় উদ্বেগে নাগাল্যান্ডের প্রশাসন। জনতার কাছে শান্ত থাকার আবেদন করেছেন মুখ্যমন্ত্রী নেইফুজি রিও। 


তিনি টুইট করে লেখেন, 'দুর্ভাগ্যজনক ঘটনায় ওটিং-য়ে সাধারণ মানুষের মৃত্যু। মনের ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আহতদের দ্রুত আরোগ্যের কামনা করছি। উচ্চ পর্যায়ের বিশেষ SIT ঘটনার তদন্ত করবে।' ন্যায় বিচারের আশ্বাসের সঙ্গে সঙ্গে জনতার কাছে শান্তি রক্ষার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

 

ঘটনায় উদ্বেগে স্বরাষ্ট্রমন্ত্রকও। টুইট করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও ঘটনাটিকে দুর্ভাগ্যজনক বলে দাবি করেছেন। তিনি টুইটে লেখেন, 'নাগাল্যান্ডের ওটিংয়ের ঘটনায় আমি স্তম্ভিত। মনের প্রিয়জন হারানো পরিবারগুলির প্রতি সমবেদনা জানাই। রাজ্য সরকারের তৈরি SIT উচ্চ পর্যায়ের তদন্ত সত্যিটা সামনে নিয়ে আসবে এবং শোকসন্তপ্ত পরিবারগুলি ন্যায় পাবে বলে আমার বিশ্বাস।'


    

Your Opinion

We hate spam as much as you do