Tranding

04:31 PM - 22 Mar 2026

Home / Politics / আদিবাসী দিবসে ধামসা বাজিয়ে মাদলের তালে নাচলেন মুখ্যমন্ত্রী

আদিবাসী দিবসে ধামসা বাজিয়ে মাদলের তালে নাচলেন মুখ্যমন্ত্রী

অনুষ্ঠানে পৌঁছে তিনি আদিবাসী নৃত্যশিল্পীদের সাথে মিনিট দুয়েক পা মেলান এবং সেই সাথে তিনি ধামসা ও খঞ্জনিও বাজিয়েছেন। আদিবাসীরা মুখ্যমন্ত্রীকে তাঁদের বিশেষ ঐতিহ্যবাহী আদিবাসী পোশাক পরিয়ে দেন।

আদিবাসী দিবসে ধামসা বাজিয়ে মাদলের তালে নাচলেন মুখ্যমন্ত্রী

আদিবাসী দিবসে ধামসা বাজিয়ে মাদলের তালে নাচলেন মুখ্যমন্ত্রী  

 

রাষ্ট্রসংঘের ঘোষনা অনুযায়ী প্রতিবছর ৯ আগস্ট বিশ্ব আদিবাসী দিবস উদ্‌যাপন হয়। উল্লেখ্য, জাতিসংঘ কর্তৃক ১৯৯৩ সালকে আদিবাসীবর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছিল। বিশ্বব্যাপী আদিবাসী জনগণ তাদের নিজস্ব সাংস্কৃতিক পরিচয়, ভূমির অধিকার, অঞ্চল বা টেরিটরির অধিকার, প্রাকৃতিক সম্পদের অধিকার ও নাগরিক মর্যাদার স্বীকৃতি দাবীতে দিবসটি পালিত হয়। কানাডার অস্ট্রেলিয়ায় ৫২টি আদিবাসী জাতিগোষ্ঠি(আমাটা, বামাগা, কয়েন প্রভৃতি) বা আদিবাসী বসবাস করছে। আমেরিকায় ক্রো জাতি, আর্জেন্টিনায় কাসি জাতি। বাংলাদেশের ৩০লক্ষ আদিবাসী দিনটিকে গুরুত্বের সাথে পালন  করেন। এদিকে ভারতবর্ষে এই দিনটি গুরুত্বের সাথে পালিত হয়।

 

বাংলা বিধানসভা নির্বাচনে  জিতে গিয়ে তৃতীয়বারের মতো বাংলার মুখ্যমন্ত্রীর পদে বসেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জয়ের পর বিশ্ব আদিবাসী দিবস  উপলক্ষে আজ অর্থাৎ সোমবার ঝাড়গ্রামে গিয়েছিলেন তিনি। ঝাড়গ্রাম স্টেডিয়ামে জঙ্গলমহলের অনুষ্ঠানের শুভ সূচনা করেছেন তিনি। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা। মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে পৌঁছে গোটা মঞ্চ ঘুরে দেখেন এবং আদিবাসী নাচের তালে পা মেলান।

 অনুষ্ঠানে পৌঁছে তিনি আদিবাসী নৃত্যশিল্পীদের সাথে মিনিট দুয়েক পা মেলান এবং সেই সাথে তিনি ধামসা ও খঞ্জনিও বাজিয়েছেন। আদিবাসীরা মুখ্যমন্ত্রীকে তাঁদের বিশেষ ঐতিহ্যবাহী আদিবাসী পোশাক পরিয়ে দেন।


অনুষ্ঠানের পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ঘাটাল, খানাকুল এবং বাগনানের বিস্তৃত বন্যাবিধ্বস্ত অঞ্চল আকাশপথে ঘুরে দেখেন। সেখান থেকেই তিনি জানিয়েছেন, "দামোদর ভ্যালি কর্পোরেশন বা DVC অতিরিক্ত জল ছেড়ে দেওয়ায় বন্যায় ডুবেছে এই সমস্ত অঞ্চল। মাননীয় প্রধানমন্ত্রীকে তিনি চিঠি পাঠিয়েছেন যাতে খুব তাড়াতাড়ি ঘাটাল অ্যাকশন প্ল্যানে কাজ শুরু হয়

Your Opinion

We hate spam as much as you do