Tranding

08:23 PM - 04 Feb 2026

Home / Education / মাধ্যমিকের উত্তরপত্রেও 'খেলা হবে' স্লোগান, বিশেষজ্ঞদের মতে শিক্ষা ক্ষেত্রকে রাজনীতিকরণের পার্শ্ব প্রতিক্রিয়া

মাধ্যমিকের উত্তরপত্রেও 'খেলা হবে' স্লোগান, বিশেষজ্ঞদের মতে শিক্ষা ক্ষেত্রকে রাজনীতিকরণের পার্শ্ব প্রতিক্রিয়া

গতমাসে হওয়া মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র দেখে পরীক্ষকদের চোখ কপালে উঠেছে। কারণ বেশ কিছু উত্তরপত্রে দেখা গেছে যে ছাত্র - ছাত্রীরা শাসক দল তৃণমূলের স্লোগান 'খেলা হবে' লিখে রেখেছে। এরপরেই নড়ে চড়ে বসেছে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ WBCHSE। তারা জানিয়েছে, উচ্চমাধ্যমিক পরীক্ষায় যদি এই ধরণের ঘটনার পুনরাবৃত্তি হয়, তবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মাধ্যমিকের উত্তরপত্রেও 'খেলা হবে' স্লোগান, বিশেষজ্ঞদের মতে শিক্ষা ক্ষেত্রকে রাজনীতিকরণের পার্শ্ব প্রতিক্রিয়া

মাধ্যমিকের উত্তরপত্রেও 'খেলা হবে' স্লোগান, বিশেষজ্ঞদের মতে শিক্ষা ক্ষেত্রকে রাজনীতিকরণের পার্শ্ব প্রতিক্রিয়া

 

গতমাসে হওয়া মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র দেখে পরীক্ষকদের চোখ কপালে উঠেছে। কারণ বেশ কিছু উত্তরপত্রে দেখা গেছে যে ছাত্র - ছাত্রীরা শাসক দল তৃণমূলের স্লোগান 'খেলা হবে' লিখে রেখেছে। এরপরেই নড়ে চড়ে বসেছে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ WBCHSE। তারা জানিয়েছে, উচ্চমাধ্যমিক পরীক্ষায় যদি এই ধরণের ঘটনার পুনরাবৃত্তি হয়, তবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সংসদের প্রেসিডেন্ট চিরঞ্জিব ভট্টাচার্য জানিয়েছেন : "পরীক্ষকদের স্পষ্ট নির্দেশ দেওয়া আছে, এই ধরণের উত্তরপত্র মূল্যায়ন না করতে। যারা এই ধরণের রাজনৈতিক স্লোগান বা অন্যকিছু উত্তরপত্রে লিখবে তাদের বিরুদ্ধে আমরা কড়া পদক্ষেপ নেব। কাউন্সিলের তৈরী করা একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি শাস্তি নির্ধারণ করবে।"

 অর্থাৎ চিরঞ্জীব বাবুর কথা অনুযায়ী ২রা এপ্রিল থেকে ২৭শে এপ্রিল পর্যন্ত হতে চলা উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তরপত্রে রাজনৈতিক স্লোগান, ছবি বা বিতর্কিত কিছু দেখা গেলে WBCHSE কড়া পদক্ষেপ গ্রহণ করবে।
 উত্তরপত্রে এইভাবে শাসক দলের স্লোগান ব্যবহার করে পরীক্ষায় উতরে যাওয়ার চেষ্টা নজিরবিহীন। বিশেষজ্ঞদের মতে এই ঘটনা শিক্ষাক্ষেত্রকে রাজনীতিকরনের প্রয়াসের পার্শ্ব প্রতিক্রিয়া
। তবে WBBSE র প্রেসিডেন্ট কল্যাণময় গাঙ্গুলীর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Your Opinion

We hate spam as much as you do