Tranding

01:27 PM - 04 Feb 2026

Home / National / বিমাক্ষেত্রে দেশব্যাপী সর্বাত্মক  ধর্মঘট

বিমাক্ষেত্রে দেশব্যাপী সর্বাত্মক  ধর্মঘট

কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে সাধারণ বীমা কোম্পানিগুলোর মধ্যে একটা বেসরকারিকরণ করা হবে এবং বিদেশী বিনিয়োগের সুযোগ ৪৯% থেকে ৭৪% পর্যন্ত করা হয়েছে

বিমাক্ষেত্রে দেশব্যাপী সর্বাত্মক  ধর্মঘট

বিমাক্ষেত্রে দেশব্যাপী সর্বাত্মক  ধর্মঘট
দুদিন ব্যাপী ব্যাঙ্ক ধর্মঘটের পর কেন্দ্রীয় সরকারের বেপরোয়া বেসরকারিকরণের প্রক্রিয়ার বিরুদ্ধে আবার ১৭-১৮ মার্চ দুদিনের  ধর্মঘট করলেন রাষ্ট্রীয় বিমাক্ষেত্রের কর্মচারীরা। যথাক্রমে ১৭ই মার্চ জেনেরাল ইনসিওরেন্স ক্ষেত্র এবং ১৮ই মার্চ জীবন বিমা ক্ষেত্রে এই র্ধর্মঘট সফল হয়। কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে সাধারণ বীমা কোম্পানিগুলোর মধ্যে একটা বেসরকারিকরণ করা হবে এবং বিদেশী বিনিয়োগের সুযোগ ৪৯% থেকে ৭৪% পর্যন্ত করা হয়েছে । LIC of INDIA এর অর্থ একটি IPO গঠন করে অন্যত্র বিনিয়োগের সুযোগ রাখা হচ্ছে । 
General Insurance All India Employees Association এর সাধারণ সম্পাদক কে গোবিন্দন বলেন সরকার  চারটে বৃহৎ বীমা কোম্পানি সংযুক্তিকরনের উদ্যোগ নিচ্ছে । National insurance company , New India assurance company,  The oriental Insurance company , United India Insurance Company এর মোট প্রায় ৭৫০০ শাখা ও প্রায় ৬০০০০ কর্মচারী আছে। 
এরা সকলেই ধর্মঘটে অংশ নেয়। AIIEA এর নেতা সঞ্জয় ঝা ধর্মঘটের সাফল্য ব্যাখা করেছেন। পশ্চিমবঙ্গের বীমা ক্ষেত্রগুলিতে কোথাও কাজ হয়নি। সারা ভারত বিমা কর্মচারী সমিতির যুগ্ম সম্পাদক জয়ন্ত মুখার্জি জানান ধর্মঘট সর্বাত্মক হয়েছে।

Your Opinion

We hate spam as much as you do