Tranding

08:31 PM - 04 Feb 2026

Home / Education / যাদবপুরে ছাত্র-ভোটের দাবী, শিক্ষামন্ত্রীর সামনে তুমুল বিক্ষোভে SFI সহ বাম ছাত্র সংগঠন

যাদবপুরে ছাত্র-ভোটের দাবী, শিক্ষামন্ত্রীর সামনে তুমুল বিক্ষোভে SFI সহ বাম ছাত্র সংগঠন

বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনের ভোটের দাবিতে স্লোগান দেন বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই, আইসা, ডিএসএফ (ডেমোক্র্যাটিক স্টুডেন্টস’ ফ্রন্ট)-এর সদস্যেরা। তাঁরা বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট আটকে বিক্ষোভ দেখান। পাল্টা মানববন্ধন তৈরি করেন তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি)-এর সদস্যেরা। বৈঠকে যোগ দিতে এসে এসএফআই, আইসা, ডিএসএফ সদস্যদের বাধার মুখে পড়েন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাঁকে বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর গেট দিয়ে প্রবেশ করিয়ে ওএটির পিছন দিয়ে তোলা হয় মঞ্চে।

যাদবপুরে ছাত্র-ভোটের দাবী, শিক্ষামন্ত্রীর সামনে তুমুল বিক্ষোভে SFI সহ বাম ছাত্র সংগঠন

যাদবপুরে ছাত্র-ভোটের দাবী, শিক্ষামন্ত্রীর সামনে তুমুল বিক্ষোভে SFI সহ বাম ছাত্র সংগঠন

 ০১ মার্চ ২০২৫ 

২০২০ সালে শেষ ছাত্র সংসদ নির্বাচন হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। তার পর থেকে আর ভোট হয়নি। সেই ভোটের দাবিতে সরব হয়েছে বামপন্থী ছাত্র সংগঠনগুলি। আইসিসি-র পুনর্গঠন নয়। চাই ছাত্র সংসদ নির্বাচন।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওপেন আর্ট থিয়েটার (ওএটি)-এ শনিবার রাজ্যের কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের তৃণমূলপন্থী অধ্যাপকদের সংগঠন ওয়েবকুপার বৈঠক ছিল। সেই বৈঠক শুরু হওয়ার আগে তৈরি হয় উত্তেজনা। বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনের ভোটের দাবিতে স্লোগান দেন বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই, আইসা, ডিএসএফ (ডেমোক্র্যাটিক স্টুডেন্টস’ ফ্রন্ট)-এর সদস্যেরা। তাঁরা বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট আটকে বিক্ষোভ দেখান। পাল্টা মানববন্ধন তৈরি করেন তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি)-এর সদস্যেরা। বৈঠকে যোগ দিতে এসে এসএফআই, আইসা, ডিএসএফ সদস্যদের বাধার মুখে পড়েন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাঁকে বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর গেট দিয়ে প্রবেশ করিয়ে ওএটির পিছন দিয়ে তোলা হয় মঞ্চে।

 

শনিবার ওয়েবকুপার বার্ষিক সভা শুরু আগে বিশ্ববিদ্যালয়ে ছাত্রভোট চেয়ে সভাগৃহের বাইরে পোস্টার দেন এসএফআইয়ের সদস্যেরা। হোর্ডিংও টাঙিয়ে দেন তাঁরা। তাঁদের দাবি, রাজ্যের শিক্ষামন্ত্রীকে তাঁদের সঙ্গে কথা বলতে হবে। অবিলম্বে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠন নির্বাচনের দিন ঘোষণা করতে হবে। সেই নিয়ে টিএমসিপির সঙ্গে বচসা শুরু হয় বিক্ষোভকারীদের। এসএফআইয়ের অভিযোগ, সভা শুরুর আগে হোর্ডিং সরিয়ে নিতে বাধ্য করা হয় তাদের। তার পরে স্লোগান দিয়ে মিছিল শুরু করেন সদস্যেরা। সেই মিছিলেও বাধা দেওয়ার অভিযোগ উঠেছে টিএমসিপির সদস্যদের বিরুদ্ধে।

আজ শিক্ষামন্ত্রী আসতেই ‘গেট আউট’ পোস্টার ফেলেছে বাম ছাত্ররা । যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এখন বসেছে ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভা। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ভাষণ চলাকালীন সেখানে ঢুকে পড়ে বাম সমর্থিত ছাত্র সংগঠনের কয়েকজন সদস্য। তারপর চেয়ার ভাঙচুর, ধাক্কাধাক্কির জেরে অসুস্থ হয়ে পড়েন অধ্যাপকদের অনেকেই বলে অভিযোগ। ব্রাত্যের গাড়ির চাকার হাওয়া খুলে দেওয়া হয়। ‘চোর-চোর’ এবং ‘গো ব্যাক স্লোগান’ দেওয়া হয়।  এক আন্দোলনকারী ছাত্রের মাথা ফেটেছে বলে অভিযোগ। অধ্যাপক ওমপ্রকাশ মিশ্রকে লাঠি নিয়ে তাড়া করে ছাত্র ছাত্রীরা।

 

Your Opinion

We hate spam as much as you do