Tranding

11:51 AM - 04 Feb 2026

Home / National / ইন্দ্রপতন! সংবাদ জগতের নক্ষত্র বিনোদ দুয়া প্রয়াত

ইন্দ্রপতন! সংবাদ জগতের নক্ষত্র বিনোদ দুয়া প্রয়াত

উদবাস্তু কলোনি থেকে যাত্রা শুরু করে গত ৪২ বছরে সাংবাদিকতার শিখর ছুঁয়ে ছিলেন আমার বাবা। তিনি আমাদের চিরকাল সত্যের অমোঘ শক্তির কথা বলতেন।'

ইন্দ্রপতন! সংবাদ জগতের নক্ষত্র বিনোদ দুয়া প্রয়াত

 ইন্দ্রপতন! সংবাদ জগতের নক্ষত্র বিনোদ দুয়া প্রয়াত


বিশিষ্ট সাংবাদিক বিনোদ দুয়া প্রয়াত, টেলিভিশন সাংবাদিকতায় ইন্দ্রপতন

প্রয়াত হলেন বিশিষ্ট সাংবাদিক বিনোদ দুয়া (Vinod Dua)। বয়স হয়েছিল ৬৭ বছর। দীর্ঘদিন ধরেই গুরুতর অসুস্থ ছিলেন তিনি। গত ২৮ নভেম্বর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ৩০ নভেম্বর থেকে বিনোদ দুয়ার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরে তাঁকে অন্য একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই শনিবার তিনি প্রয়াত হন।

বিনোদ দুয়ার মৃত্যুর খবর জানিয়েছেন তাঁর মেয়ে মল্লিকা দুয়া। রবিবার প্রয়াত সাংবাদিকের শেষকৃত্য সম্পন্ন হবে।

চলতি বছরের শুরুতেই প্রবীণ সাংবাদিক বিনোদ দুয়া কোভিডে (Coronavirus) আক্রান্ত হন। বেশ কিছুদিন হাসপাতালে ভরতি থাকার পর সুস্থ হয়ে বাড়ি ফিরলেও, গত এপ্রিল মাস থেকে তাঁর অবস্থা ক্রমশ খারাপ হতে শুরু করে। কয়েকদিন আগে কন্যা মল্লিকা জানিয়েছিলেন, তাঁর বাবার অবস্থা অত্যন্ত সংকটজনক। শেষ পর্যন্ত আর ফেরানো গেল না বিনোদ দুয়াকে।

সোশ্যাল মিডিয়ায় মল্লিকা লিখেছেন, 'উদবাস্তু কলোনি থেকে যাত্রা শুরু করে গত ৪২ বছরে সাংবাদিকতার শিখর ছুঁয়ে ছিলেন আমার বাবা। তিনি আমাদের চিরকাল সত্যের অমোঘ শক্তির কথা বলতেন।'

 

ভারতীয় টেলিভিশন সাংবাদিকতার অন্যতম স্তম্ভ ছিলেন প্রয়াত সাংবাদিক বিনোদ দুয়া। দীর্ঘদিন দূরদর্শন (Doordarshan) এবং এনডিটিভিতে (NDTV) কাজ করেছেন তিনি। তাঁর স্ত্রী, পেশায় রেডিওলজিস্ট (Radiologist) চিন্না দুয়া কোভিডের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর গত জুন মাসে প্রয়াত হয়েছেন। এবার চলে গেলেন বিনোদ দুয়াও।

Your Opinion

We hate spam as much as you do